রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ দলের সঙ্গে মোদির বৈঠকে সীমান্তে হত্যা বন্ধের আহ্বান

news-image

নিজস্ব প্রতিবেদক : সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন চৌদ্দ দলীয় জোটের একটি প্রতিনিধি দল।

শুক্রবার বেলা ১২টায় হোটেল সোনারগাঁওয়ে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর নেতৃত্বে প্রতিনিধি দল ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সীমান্তে হত্যা বন্ধ, তিস্তা চুক্তিসহ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন আরও জোরদার করার আহ্বান জানিয়েছে।

বৈঠক শেষে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আমরা নরেন্দ্র মোদিকে স্বাগত জানিয়েছি। কয়েকটি প্রস্তাবনাও পেশ করেছি। বলেছি, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। এ সম্পর্ককে আরও জোরদার করতে সীমান্ত হত্যা বন্ধের পদক্ষেপ নিতে হবে। এ ছাড়া তিস্তা চুক্তি করার পদক্ষেপ গ্রহণ করুন। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নিশ্চয়ই আলাপ হবে।

নরেন্দ্র মোদির বক্তব্য সম্পর্কে মেনন বলেন, তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের কথা শুনেছেন। তিনি বলেছেন দুই দেশের সম্পর্ক অনেক মধুর। সেই সম্পর্ককে আরও জোরদার করতে হবে।

প্রতিনিধি দলে আরও ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আক্তার, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি, যুগ্ম মহাসচিব তৈয়বুল বশর মাইজভান্ডারি, জাসদের আরেক অংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের