,

ভারতবর্ষ একদিন ভিসামুক্ত হবে, প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর

news-image

নিউজ ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মতো ভারতবর্ষও একদিন ভিসামুক্ত হবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রবিবার (২১ মার্চ) বিকেলে অমর একুশে বইমেলা পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ প্রত্যাশার কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মনে করি এক সময় সারা ভারতবর্ষ ভিসা ফ্রি হবে। ইউরোপের যেমন এক দেশ থেকে অন্য দেশে যেতে ভিসা লাগে না, ভারতবর্ষও তেমন হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মালদ্বীপ, শ্রীলংকা, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে করোনার মধ্যেও আমাদের দেশে অতিথিরা আসছেন, এটাই প্রকৃত বন্ধুত্বের প্রমাণ। এতে শুধু সম্পর্ক নয়, একইসঙ্গে বিভিন্নভাবে আমাদের দেশেরও উন্নয়ন হবে। ইতোমধ্যে অনেক দেশের সঙ্গে আকাশ ও জলপথে সংযোগ চালু হয়েছে। আগামীতে আরও অনেকের সঙ্গে হবে।

বইমেলা নিয়ে ড. মোমেন বলেন, বইমেলা আমার সব সময়ই ভালো লাগে। প্রতিবারই মেলায় এসে আমি নতুন বই দেখি, আনন্দিত হই। এবার তো আরো বড় আয়োজনে হচ্ছে এ মেলা। আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিদেশ থেকেও অনেক অতিথি বাংলাদেশে আসছেন। তাদের মধ্যে অনেক লেখক-গবেষকও আছে। বড় বড় সব অতিথি হয়তো সময়ের অভাবে এখানে আসতে পারবেন না। তবে তাদের সঙ্গে যেসব ডেলিগেটস আসছে, তাদের আমরা বইমেলায় আসতে উৎসাহিত করবো। অনেকেই আসবেন বলে আশা করছি।

এদিন বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে বেশ কয়েকটি প্রকাশনা সংস্থার স্টল ঘুরে দেখেন ড. মোমেন। এ সময় তার সঙ্গে অন্য কর্মকর্তা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু