,

মানবপাচার মামলা : নৃত্যশিল্পী ইভান জামিন

news-image

বিনোদন প্রতিবেদক : মানবপাচার মামলায় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের অবকাশকালীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে জামিন দেন তাকে।

তার জামিনের বিষয়টি ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুবাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে আজম খান নামের এক ব্যক্তি ও তার চার সহযোগীর নামে ২০২০ সালের ২ জুলাই মানবপাচার আইনে লালবাগ থানায় একটি মামলা করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃণাল কান্তি শাহ। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। এরপর আজম ও অন্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে নৃত্যশিল্পী ইভানকে গত বছরের ১১ সেপ্টেম্বর রাজধানীর নিকেতন থেকে গ্রেপ্তার করে সিআইডি। পরে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।

এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইভানকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন আলামিন হোসেন ওরফে ডায়মন্ড (২৬), স্বপন হোসেন (২৮), আজম খান (৪৫), নাজিম (৩৬), এরশাদ, নির্মল দাস, আলমগীর, আমান ও শুভ।

মামলার এজাহারে বলা হয়, আজম খান, তার দুই ভাই ও আসামিরা দুবাইয়ের হোটেল ও ড্যান্স বারে মেয়েদের যৌনকর্মে বাধ্য করতেন। তাঁদের প্রতিনিধিরা দেশের বিভিন্ন নাচের ক্লাব বা সংগঠন থেকে মেয়েদের সংগ্রহ করে কাজ দেওয়ার নামে তাঁদের দুবাই পাঠাচ্ছিলেন।

আজম খান এবং তাঁর দুই প্রতিনিধি নির্মল সরকার ও মো. ইয়াছিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য