,

ইয়াঙ্গুনের আরও দুই জেলায় ‘মার্শাল ল’

news-image

অনলাইন ডেস্ক : আরেকটি রক্তাক্ত দিনের পরেও সুর নরম করছে না মিয়ানমার সেনাবাহিনী। ইয়াঙ্গুনের আরও দুটি জেলায় ইতিমধ্যে ‘মার্শাল ল’ আরোপ করা হয়েছে।

এর ফলে ওই দুই জেলায় সেনাবাহিনীর হাতে আরো ক্ষমতা এল। জেলা দুটিতে বিক্ষোভ দেখাতে গিয়ে ১৪ জন মারা গেছেন। তারপরেও বিক্ষোভ থামেনি। স্থানীয় মানুষ জানিয়েছেন, রাস্তা থেকে গুলির শব্দ পাওয়া যাচ্ছে।

বাগো শহরের এক বাসিন্দা ডিপিএ-কে জানিয়েছেন, উত্তেজনা আরো বেড়েছে। মানুষ বিক্ষোভ থামাতে রাজি নয়। সেনাও বিক্ষোভ থামাতে মরিয়া।

গত ৪ মার্চ হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছিল, সেনা শাসকরা জবরদস্তি বিক্ষোভ থামাতে চাইছে। তারা নির্বিচারে মানুষকে ধরছে। আটকে রাখছে।

গত ছয় সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভে অন্তত ৮০ জন নিহত হয়েছেন। দুই হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। রেল কর্মীরা ধর্মঘটে নেমেছেন। ট্রেড ইউনিয়নগুলো ধর্মঘটের ডাক দিয়েছে। ফলে দেশটির অর্থনীতির হাল খুবই খারাপ।

অং সান সু চির এনএলডি’র নির্বাচিত পার্লামেন্ট সদস্যদের মধ্যে যারা গ্রেপ্তার এড়িয়ে আত্মগোপন করতে সক্ষম হয়েছেন তারা একটি ‘পাল্টা সরকার’ প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছে। এর নাম কমিটি ফর রিপ্রেজেন্টিং পাইডাংসু লুত্তাও বা সিআরপিএইচ। মান ‍উয়িন খাইং থান এর অস্থায়ী প্রধান।

সিআরপিএইচ মিয়ানমারের বৈধ সরকার হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে বিবিসি।

শনিবার গোপন অবস্থান থেকে ফেইসবুকের মাধ্যমে দেওয়া ভাষণে খাইং থান বলেন, ‘এটি জাতির জন্য এখন সবচেয়ে অন্ধকার মুহূর্ত, কিন্তু সামনেই ভোর।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য