,

টিকায় রক্ত জমাট বাঁধার সত্যতা পাওয়া যায়নি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

news-image

অনলাইন ডেস্ক : অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়া বন্ধের কোনো কারণ নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার কারণে রক্ত জমাট বাঁধার কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানায় সংস্থাটি।

এদিকে শুক্রবার বিবিসি জানায়, বুলগেরিয়া, ডেনমার্ক ও নরওয়ের মতো দেশগুলো এই টিকার ব্যবহার স্থগিত রেখেছে।

এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, ‘টিকা নেওয়া ও রক্ত জমাট বাঁধার ঝুঁকির মধ্যে কোনো যোগসূত্র নেই।’

অ্যাস্ট্রাজেনেকার টিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটি একটি ‘দুর্দান্ত’ টিকা এবং এর ব্যবহার অব্যাহত রাখা উচিত।’

ইতোমধ্যে প্রায় ৫০ লাখ ইউরোপীয় অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন।

বিবিসি জানায়, ইউরোপে ভ্যাকসিন দেওয়ার পরে রক্ত জমাট বাঁধার প্রায় ৩০টি ঘটনা ঘটেছে। ইতালিতে রক্ত জমাট বেঁধে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মারা যাওয়ার খবরও পাওয়া গেছে।

হ্যারিস জানান, নিরাপত্তার প্রশ্নে বিষয়গুলো নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তদন্ত করছে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু