,

কয়েকটি দেশে টিকার প্রয়োগ স্থগিত

news-image

নিউজ ডেস্ক : টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে কারও কারও রক্ত জমাট বেঁধে যাচ্ছে, এমন খবরে অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিনের প্রয়োগের সময় পিছিয়ে দিয়ার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড। বিবিসি।

শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে টিকা দেওয়ার মাধ্যমে দেশজুড়ে কোভিশিল্ডের প্রয়োগ শুরু হওয়ার কথা থাকলেও পরে তা বাতিল করা হয়। ডেনমার্ক, নরওয়েসহ বেশ কয়েকটি দেশ অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রয়োগ সাময়িকভাবে স্থগিত রাখার পর থাইল্যান্ডও ভ্যাকসিন প্রয়োগের সময় পিছিয়ে দেয়ার এ সিদ্ধান্ত নিয়েছে।

ইউরোপে এরই মধ্যে প্রায় ৫০ লাখ লোক অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছে; তার মধ্যে প্রায় ৩০ জনের রক্তে জমাট বাঁধার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। তবে বৃহস্পতিবার ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) বলেছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার কারণেই রক্ত জমাট বাঁধছে, এমন কোনো প্রমাণ পাননি তারা।

অ্যাস্ট্রাজেনেকার টিকার উপকার ‘এর ঝুঁকিকে ছাড়িয়ে যায়’ বলেও মন্তব্য করেছে তারা। থাইল্যান্ডের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ইউরোপে অ্যাস্ট্রাজেনেকার টিকার যে ব্যাচ বিতরণ করা হয়েছে, সেটি আর তাদের কাছে আসা টিকার ব্যাচ এক নয়। এশিয়ায় টিকা গ্রহীতাদের মধ্যে রক্ত জমাট বাঁধার পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত হয়নি বলেও জানিয়েছেন তারা।

‘অ্যাস্ট্রাজেনেকার (টিকার) মান ভালো হওয়া সত্ত্বেও কিছু দেশ ভ্যাকসিনের প্রয়োগ দেরিতে শুরু করতে চেয়েছে। আমরাও দেরি করবো,’ সাংবাদিকদের এমনটাই বলেছেন থাইল্যান্ডের কোভিড-১৯ ভ্যাকসিন কমিটির উপদেষ্টা পিয়াসাকল সাকলসাতায়াদর্ন।

দেশটি গত ২৪ ফেব্রুয়ারি অ্যাস্ট্রাজেনেকার এক লাখ ১৭ হাজার ৩০০ ডোজ টিকা পায়; একইসময়ে চীনের ভ্যাকসিন করোনাভ্যাকের ২ লাখ ডোজও দেশটিতে পৌঁছায়। থাইল্যান্ডে ২৮ ফেব্রুয়ারি থেকে করোনাভ্যাকের প্রয়োগ শুরু হয়েছে; এরই মধ্যে প্রায় ৩০ হাজার নাগরিক টিকাটি নিয়েছে বলে জানিয়েছে বিবিসি উল্লেখ্য, অ্যাস্ট্রাজেনেকার টিকা দেরিতে প্রয়োগের সিদ্ধান্ত নিলেও করোনাভ্যাকের প্রয়োগ অব্যাহত থাকবে, বলেছে থাইল্যান্ড।

 

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু