শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্ট বারে সভাপতি মতিন, সম্পাদক কাজল

news-image

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতিসহ আটটি পদে আওয়ামী লীগ ও সম্পাদকসহ ছয় পদে জয় পেয়েছে বিএনপিপন্থিরা। বুধ ও বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে শুক্রবার রাতে এ ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে আব্দুল মতিন খসরু জয়লাভ করেছেন। আর সম্পাদক পদে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি ও সহসম্পাদক পদে উভয় প্যানেল থেকে একজন করে নির্বাচিত হয়েছেন। ট্রেজারার নির্বাচিত হয়েছেন সাদা প্যানেল থেকে। সদস্য পদে সাদা প্যানেলের চার ও নীল প্যানেলের তিনজন নির্বাচিত হয়েছেন।

গত নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ৬টি পদে সরকার সমর্থক আইনজীবীরা এবং সম্পাদকসহ ৮টি পদে বিএনপির সমর্থক আইনজীবীরা জয়ী হয়েছিলেন।

এবারের নির্বাচনে সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা হলেন, সভাপতি পদে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, দুই সহ-সভাপতি পদে মুহাম্মদ শফিক উল্ল্যা ও মো. আলী আজম, সম্পাদক পদে আবদুল আলীম মিয়া জুয়েল, কোষাধ্যক্ষ পদে মো. ইকবাল করিম, দুই সহ-সম্পাদক পদে ব্যারিস্টার সাফায়েত সুলতানা রুমি ও এ বি এম নুর-এ- আলম (উজ্জ্বল)।

সদস্য পদে এ বি এম শিবলী সাদেকীন, মাহফুজুর রহমান রোমান, মো. সানোয়ার হোসেন, মিন্টু কুমার মণ্ডল, মো. সিরাজুল হক স্বপন, মহিউদ্দিন আহমেদ ও মুনতাসীর উদ্দিন আহমেদ।

বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে (নীল প্যানেল) প্রার্থীরা হলেন, সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব মো. ফজলুর রহমান, দুই সহ-সভাপতি পদে মো. জালাল উদ্দিন ও জয়নাল আবেদিন (তুহিন), সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুস (কাজল), কোষাধ্যক্ষ পদে আব্দুল্লাহ আল মাহবুব, দুই সহ-সম্পাদক পদে মাহমুদ হাসান ও রাশিদা আলম ঐশী।

সদস্য পদে প্রার্থী হয়েছেন, গোলাম আক্তার জাকির, মো. মনজুরুল আলম (সুজন), মো. শফিকুল ইসলাম, নিয়াজ মুহাম্মদ মাহবুব, পারভীন কাওসার মুন্নি, রেদওয়ান আহমেদ রানজিব ও এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ। এবার ১৪টি পদের বিপরীতে মোট ৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা