,

যুক্তরাজ্য ফেরত ৬৯ জন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে

news-image

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় (১১ মার্চ সকাল ৮টা থেকে ১২ মার্চ সকাল ৮টা পর্যন্ত) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্য থেকে আসা আরও ৬৯ জন যাত্রীকে সাত দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাদেরকে সরকার নির্ধারিত রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেলে রাখা হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষ সূত্র এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে গত ১ ডিসেম্বর থেকে ১২মার্চ সকাল ৮টা পর্যন্ত যুক্তরাজ্যফেরত মোট দুই হাজার ৭৬৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হলো। করোনার শুরু থেকে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে আসা মোট ২৪ হাজার ৫৭৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত চিকিৎসক জানান, গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিমানবন্দরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট পাঁচ হাজার ৫৫৮ জন দেশে এসেছেন। তাদের মধ্যে সাতটি ফ্লাইটের ৬৯ জনকে আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক ও অবশিষ্ট যাত্রীদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

৬৯ জনের মধ্যে ইকে-৫৮২ ফ্লাইটে ৫ জন, কিউআর-৬৪০ ফ্লাইটে ১৯ জন, বিজি-২০২ ফ্লাইটে ২৫ জন, থ্রিএল-০৬৩ ফ্লাইটে একজন, ইওয়াই-২৩০ ফ্লাইটে ছয়জন, কিউআর-৬৩৮ ফ্লাইটে পাঁচজন এবং টিকে-৭১২ ফ্লাইটের ৮ জন রয়েছেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য