,

শাহজালাল ইসলামী ব্যাংকে আগুন

news-image

অনলাইন ডেস্ক : টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে শাহজালাল ইসলামী ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে একঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. রেজাউল করিম অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে ব্যাংকের কম্পিউটার, কাগজপত্র ও বেশ কিছু মালমাল পুড়ে গেছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে নিরালা মোড়ে শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় তলার ভিতর থেকে ধোঁয়া বের হতে থাকে। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে খবর দেয় তারা। ফায়ার সার্ভিসের কর্মীদের এক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য