,

ব্রয়লার মুরগির দাম বেড়েই চলছে

news-image

অনলাইন ডেস্ক : বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েই চলছে। টিসিবির হিসেব অনুযায়ী, গত এক মাসে ব্রয়লার মুরগির দাম বেড়েছে ১১ শতাংশ। আর গত বছরের একই সময়ের তুলনায় এখন বেশি রয়েছে ২৬ শতাংশ।

শুক্রবার রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি খুচরা বিক্রি হচ্ছে ১৪০-১৬০ টাকা কেজি দরে। এক মাস আগেও যা ছিল ১২৫-১৩৫ টাকা। গত বছর এই সময়ে ছিল ১১০-১২০ টাকা।

নিউমার্কেট কাচাঁবাজারে মুরগি কিনতে আসা নিলুফা খানম বলেন, ‘বাচ্চাদের জন্য বাসায় অন্তত মুরগির একটা পদ রাখতে হয়। কিন্তু মুরগির দাম যেভাবে বাড়ছে, তাতে তো মুশকিলে পড়ে যাব।’

মুরগির দাম বৃদ্ধি প্রসঙ্গে বিক্রেতারা বলেন, ‘পোলট্রি খামারে বাচ্চা মুরগির দাম বেড়ে যাওয়ায় এ অবস্থা হয়েছে।’

দাম কমার কোন সম্ভাবনা আছে কিনা, এমন প্রশ্নে পাইকারি বিক্রেতারা বলেন, ‘সামনে শবে বরাত, রমজান ও ঈদ। দাম কমার কোনো সম্ভাবনা আপাতত নেই।’

বাজার ঘুরে দেখা যায় শুধু মুরগির দামই বাড়তি নয়, বাজারে নতুন ওঠা ঢ্যাঁড়স, পটল, করলার দামও চড়া। চালের বাজারেও সুখবর নেই।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য