,

প্রেসক্লাবে সংঘর্ষে বিএনপির ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর প্রেসক্লাবে পুলিশ-ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দলটির ৪৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

সোমবার সকালে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় এজাহার নামীয় ৪৭ জন নেতাকর্মী ও অজ্ঞাতনামা ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

মামলায় বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি মামুন অর রশীদ।

মামলায় (পুলিশ অ্যাসল্ট) হত্যাচেষ্টা ও হামলা-ভাংচুর চালানোর অভিযোগ আনা হয়েছে।

এর আগে, প্রেসক্লাবের সামনে রোববার বেলা সাড়ে ১১ টার দিকে ছাত্রদল সমাবেশ করার চেষ্টা করে। কিন্তু সমাবেশের অনুমোতি না থাকায় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। বিক্ষুব্ধ হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা প্রেসক্লাবের পাশের অস্থায়ী পুলিশ বক্সের জানালার ভাংচুর করে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর