,

হাইভোল্টেজ ম্যাচে বার্সার জয়

news-image

স্পোর্টস ডেস্ক : লা লিগার হাইভোল্টেজ ম্যাচে সেভিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। শনিবার প্রতিপক্ষের মাঠে এ জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদকে টপকে আবারও দুইয়ে উঠল কাতালান ক্লাবটি। ম্যাচের শুরু থেকে আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা রোমাঞ্চকর হয়ে ওঠে। প্রথমার্ধের ২৯ মিনিটে মেসির সহায়তায় দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে নিচু শটে গোল করে দলকে এগিয়ে দেন উসমান দেম্বেলে।

প্রথমার্ধ ১-০ গোলের সমীকরণ নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে গোলের দেখা পাচ্ছিল না কোনও দলই। তবে শেষ বাঁশি বাজার ৫ মিনিট আগে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে স্প্যানিশ লিগে ২৫ ম্যাচে ১৬ জয় ও পাঁচ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৫৩।

এদিকে ২৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সেভিয়া। সমান ম্যাচে খেলে তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৫২। অন্যদিকে ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট তুলে শীর্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক