,

উত্তাল মিয়ানমার, সামরিক অভ্যুত্থানবিরোধী মিছিলে গুলিতে নিহত ১

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে উত্তাল মিয়ানমার। দেশটিতে চলমান বিক্ষোভ মিছিলে রবিবার পুলিশের গুলিতে এক আন্দোলনকারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

১ ফেব্রুয়ারি ভোরে দেশটিতে সামরিক অভ্যুত্থান হওয়ার পর থেকে গত চার সপ্তাহ ধরে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে যাচ্ছে দেশটির জনগণ। খবর রয়টার্সের।

এ ব্যাপারে কিয়াও মিন হিনটিকে নামে মিয়ানমারের এক রাজনীতিক আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, ডাউই শহরে একটি বিক্ষোভ মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালালে রবিবার এ হতাহতের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে একজন নিহত এবং কমপক্ষে আরও ২০ জন আহত হয়েছেন। এর আগে এক তরুণীসহ তিন বিক্ষোভকারী প্রাণ হারান পুলিশের গুলিতে।

এ ব্যাপারে জানতে গণমাধ্যমগুলো দেশটির পুলিশ বা ক্ষমতাসীন সামরিক সরকারের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য