,

বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর কলাবাগে একটি বাসার ছাদ থেকে ফেলে দিয়ে এক নারী শিক্ষার্থীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার নাম তাজমিয়া মোস্তফা মৌমিতা (১৯)। তিনি মালয়েশিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৌমিতা নামের এক শিক্ষার্থীর মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করেছি। পরিবার ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহতাবস্থায় তাকে ধানমন্ডি গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মৌমিতার ফুফা হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, মৌমিতা স্বপরিবারে মালয়েশিয়া থাকতো। দুই মাস আগে দেশে এসে বাবা মো. শামীমের সঙ্গে ঢাকার ধানমন্ডি ৮ নম্বর রোডের ২ নম্বর বাসায় থাকতো। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলায়।

তিনি জানান, সন্ধ্যায় সংবাদ পাই ছাদ থেকে পড়ে মারা গেছে মৌমিতা। কিন্তু ছাদ থেকে পড়ে মারা যাওয়ার মত কোনও কারণ পাইনি।

অভিযোগ করে হুমায়ুন আরও জানান, একই বাসার পাঁচ তলার ভাড়াটিয়া এক যুবক মৌমিতাকে উক্ত্যক্ত করতো। এ ব্যাপারে তার পরিবারকে জানানো হলেও তারা এ বিষয়ে কোনও ব্যবস্থা নেয়নি। আমাদের ধারণা ওই যুবক মৌমিতাকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য