,

অবসরে ইউসুফ পাঠান

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের স্পিন অলরাউন্ডার ইউসুফ পাঠান সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। শুক্রবার এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন কাশ্মিরের এই ক্রিকেটার।

ইউসুফ সর্বশেষ ২০১২ সালে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০০৭ সালে ভারতের জার্সিতে অভিষেক হয় তার। আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছরের ওই পথচলাতেই টি-২০ ও ৫০ ওভারের বিশ্বকাপ জয়ী দলের অংশ হয়েছেন তিনি।

জাতীয় দলের জায়গা না পেলেও ২০১৯ সাল পর্যন্ত দাপিয়ে আইপিএল খেলেছেন ইরফান পাঠানের বড় এই ভাই। শেষবার মাঠে নেমেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। কিন্তু হায়দরাবাদ তাকে ছেড়ে দেওয়ার পর দল পাননি পাঠান ভাইদ্বয়ের বড় জন। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সর্বশেষ আসরের পর ঘরের মাঠেও অবিক্রিত ছিলেন তিনি।

সে কারণেই হয়তো ৩৮ বছর এই হার্ড হিটার ব্যাটসম্যান ও ডানহাতি স্পিনার সব ধরনের ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন। আইপিএলে ইউসুফের ৩৭ বলে সেঞ্চুরির রেকর্ড আছে। ভারতীয়দের মধ্যে যা দ্রুততম এবং আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।

অবসর নিয়ে টুইট বার্তায় ইউসুফ পাঠান বলেছেন, ‘আনুষ্ঠানিকভাবে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছে। আমাকে সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য আমার পরিবার, বন্ধু, সমর্থক এবং দেশের সকলকে ধন্যবাদ। পরবর্তীতে যে দায়িত্ব পালনই শুরু করবো, আপনারা সমর্থন পাবো আশা করছি।’

ইউসুফ জাতীয় দলের হয়ে ৫৭ ওয়ানডে এবং ২২ টি-২০ ম্যাচ খেলেছেন। তবে আইপিএলের অসাধারণ ক্যারিয়ারের জন্য ভক্তরা তাকে মনে রাখবেন। বিশেষ করে তার ঝড়ো ব্যাটিংয়ের জন্য। টি-২০ এই লিগে ১৭৪ ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও ১৩ ফিফটিতে ৩ হাজার ২০৪ রান করেছেন তিনি। উইকেট নিয়েছেন ৪২টি।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক