বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাকিবকে ডিভোর্স দিয়েই নাসিরকে বিয়ে করেছি : তামিমা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসাইনের স্ত্রী তামিমা সুলতানা দাবি করেছেন, তার পূর্বের স্বামী রাকিব হাসানকে তালাক দিয়েই তিনি নাসিরকে বিয়ে করেছেন। বুধবার সাংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

তামিমা বলেন, ‘মিস্টার রাকিব হাসান, উনি বলছেন আমি উনাকে তালাক না দিয়ে বিয়ে করেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি তালাকের জন্য আবেদন করি ২০১৬ সালে, সেটার অনুমোদন আসে ২০১৭ সালে। ডিভোর্সটা সম্পূর্ণ আইন মেনেই হয়েছে। এটা তাদের পরিবার এবং তিনিসহ সবাই জানতেন।’

ক্রিকেটার নাসির হোসাইনকে সদ্যই বিয়ে করেন তামিমা সুলতানা। বিয়েপরবর্তী সংবর্ধনাও হয় জাকজমকভাবে। এরই মধ্যে রাকিব হাসান অভিযোগ তোলেন, তাকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা। এ বিষয়ে তামিমা বলেন, ‘আমাদের নিয়ে উনি যা যা বলেছেন, এর মধ্যে আমাদের বিয়ে হয়েছিল এবং একটা বাচ্চা আছে- এই দুইটা সত্য। বাকি সব কথা মিথ্যা। এগুলোর প্রত্যেকটির প্রমাণ আমাদের কাছে আছে। আমাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর প্রকাশ করা হচ্ছে। সবাইকে জানিয়ে রাখছি, এই মুহূর্তে আমার কোনো ফেসবুক আইডি অ্যাকটিভ নেই। নাসিরের একটি পেজ রয়েছে। আমরা কিছু জানালে নিজেদের ফেসবুক আইডি বা নাসিরের পেজ থেকে জানাবো। দয়া করে কারো কথা শুনে ভুয়া তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন।’

এ সময় তামিমা বলেন, ‘রাকিব যেটা করছে সেটা পাবলিক প্ল্যাটফর্ম পাওয়ার জন্য।’

সংবাদ সম্মেলনে নাসির হোসাইন বলেন, ‘তামিমাকে আমি চিনি চার-সাড়ে চার বছর ধরে। আমি ওকে খুব কাছ থেকে চিনি। দু’জনই প্রাপ্ত বয়স্ক। আমরা আইনগতভাবে, ধর্ম অনুযায়ী বিয়ে করেছি। কোন সমস্যা থাকলে এভাবে লোক জানিয়ে বিয়ে করতাম না।’

তিনি বলেন, ‘আমি ওর ব্যাপারে সব জানতাম। ওর আগে বিয়ে হয়েছে, বাচ্চা আছে। ডিভোর্স হয়েছে। বিয়ের আগে আমরা লিগ্যাল ডিভোর্স পেপার হাতে নিয়েই বিয়ে করেছি। আমি চাইলে ডিভোর্স পেপার ফেসবুকে এসে দেখাতে পারতাম। কিন্তু দেখাইনি।’

নাসির হোসাইন আরও বলেন, ‘ধর্মীয় রীতিনীতি এবং দেশের প্রচলিত আইন মেনেই আমি তামিমাকে বিয়ে করেছি। আমি তাই সকলের প্রতি আহ্বান করছি যেন এমন কিছু না করা হয়, যাতে আমার স্ত্রীর কোন অসুবিধা হয়। আমার এখন ভয় লাগছে, তামিমা যেকোন সময় ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। এখন তামিমা আর তামিমা নয়। তামিমা হোসাইন। সুতরাং তার নামে কেউ কিছু বললে আমি মেনে নেব না।’

এ সময় তামিমা বলেন, ‘রাকিব যেটা করছে সেটা পাবলিক প্লাটফর্ম পাওয়ার জন্য।’

সংবাদ সম্মেলনে নাসির হোসাইন বলেন, ‘তামিমাকে আমি চিনি চার, সাড়ে চার বছর ধরে। আমি ওকে খুব কাছ থেকে চিনি। দু’জনই প্রাপ্ত বয়স্ক। আমরা আইনগতভাবে, ধর্ম অনুযায়ী বিয়ে করেছি। কোন সমস্যা থাকলে এভাবে লোক জানিয়ে বিয়ে করতাম না।’

তিনি বলেন, ‘আমি ওর ব্যাপারে সব জানতাম। ওর আগে বিয়ে হয়েছে, বাচ্চা আছে। ডিভোর্স হয়েছে। বিয়ের আগে আমরা লিগ্যাল ডিভোর্স পেপার হাতে নিয়েই বিয়ে করেছি। আমি চাইলে ডিভোর্স পেপার ফেসবুকে এসে দেখাতে পারতাম। কিন্তু দেখাইনি।’

নাসির হোসেন আরও বলেন, ‘ধর্মীয় রীতিনীতি এবং দেশের প্রচলিত আইন মেনেই আমি তামিমাকে বিয়ে করেছি। আমি তাই সকলের প্রতি আহ্বান করছি যেন এমন কিছু না করা হয় যাতে আমার স্ত্রীর কোন অসুবিধা হয়। আমার এখন ভয় লাগছে, তামিমা যেকোন সময় ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। এখন তামিমা আর তামিমা নয়। তামিমা হোসাইন। সুতরাং তার নামে কেউ কিছু বললে আমি মেনে নেব না।’

blob:https://www.facebook.com/ad3d5b57-589e-432a-a8ce-d6445f5a8823

এ জাতীয় আরও খবর

পরীমনির বিয়ে ঠেকাতে চেয়েছিলেন কে?

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২

গোল্ডেন বুটের দৌড়ে এমবাপেকে ছাড়ালেন মেসি

ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে যা বলছেন মেসি

‘চাপের মুখে আমার খেলোয়াড়রা সেরাটা দেয়’, পিছিয়ে থেকেও জয়ের পর স্কালোনি

‘মেসি জাদুকর, সর্বকালের সেরা খেলোয়াড়’

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড, দ্রুত পরিবর্তন জরুরি

জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম

টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে হারে শুরু বাংলাদেশের