,

মিয়ানমারের ১,০৮৬ নাগরিককে ফেরত পাঠাল মালয়েশিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের এক হাজার ৮৬ নাগরিককে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া। আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করেই তাদেরকে ফেরত পাঠানো হয় বলে জানা গেছে।

মঙ্গলবার অভিবাসন বিভাগের মহা-পরিচালক কাইরুল জাইমি জানান এ তথ্য।

তিনি বলেন, মিয়ানমার নৌবাহিনীর তিনটি জাহাজে এসব মানুষকে ফেরত পাঠানো হয়েছে।

জান্তা নিয়ন্ত্রিত দেশে ফিরলে তারা নতুনভাবে ঝুঁকিতে পড়তে পারেন এমন শঙ্কায় প্রত্যাবাসনের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন মালয়েশিয়ার আদালত। বুধবার স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত ছিল সময়সীমা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও মানবাধিকার সংগঠন- অ্যাসাইলাম একসেসের পিটিশনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেন আদালত।

তবে অভিবাসন কর্তৃপক্ষের দাবি- স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়ায় নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। সূত্র: আল-জাজিরা, আনাদোলু এজেন্সি

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর