শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে বাঁধ ভেঙ্গে ২ শতাধিক বিঘা জমির ফসল পানিতে তলিয়ে গেছে

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ক্রসবাঁধ ভেঙ্গে যাওয়ায় ভিটে বাড়িসহ অন্তত দু,শতাধিক বিঘা রোপা ইরি ধানের জমি পানিতে তলিয়ে গেছে। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর গ্রামের খালের উপর নির্মিত ক্রসবাঁধটি ভেঙে যায়। আশুগঞ্জ নদীবন্দর থেকে সরাইল-ধরখার হয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলা পর্যন্ত মহাসড়কটি চারলেনে উন্নীত করতে মহাসড়কের কাজ চলাকালে এ ঘটনা ঘটে। এতে নষ্ট হয়ে গেছে ফলন হওয়া সরিষা ক্ষেত।

এছাড়া অনেক পুকুর-জলাশয়ে চাষ করা মাছ পানির তোড়ে ভেসে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষা সোহাগপুর এলাকার ক্রসবাঁধটি ভেঙে যায়। আশুগঞ্জ পুরাতন রেলগেট এলাকায় অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) পলাশ অ্যাগ্রো ইরিগেশন (সবুজ প্রকল্প) সেচ প্রকল্পের কুলিং রিজার্ভার পুকুরটি ভরাটের ফলে আয়তন কমে যাওয়া ও মহাসড়ক চার লেনে উন্নীতকরণ কাজে সেচ খাল-ড্রেন ভরাট ও ভেঙে ফেলায় খাল ছোট হয়ে যাওয়ায় পানির চাপে এমনটি হয়েছে বলে জানিয়েছে কৃষক ও সংশ্নিষ্টরা। সেচ প্রকল্পের প্রধান সুইচ বন্ধ করে খালে পানির প্রবাহ কমিয়ে এটি মেরামতের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছে বিএডিসি কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা