,

রোনালদোর জোড়া গোল, জুভেন্টাসের দুর্দান্ত জয়

news-image

স্পোর্টস ডেস্ক : লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে শেষ দুই ম্যাচে হারের পর সোমবার রাতে ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ক্রোতোনেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে জুভেন্টাস। এই জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে তুরিনের ‘ওল্ড লেডি’রা। দলের জয়ে জোড়া গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। অন্যটি ওয়েস্টন ম্যাককেনির।

ম্যাচের শুরু থেকে জুভেন্টাস বল দখলে এগিয়ে থাকলেও প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় ক্রোতোনে। সপ্তম মিনিটে সতীর্থের ক্রস ডি-বক্সে পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি মিডফিল্ডার আর্কাদিউস রেকা।

দ্বাদশ মিনিটে গোলের উদ্দেশে প্রথম শট নেয় স্বাগতিকরা। তবে ডি-বক্সে বল পেয়ে বাইরে মারেন সুইডিশ মিডফিল্ডার দেজান কুলুসেভস্কি। ২৯তম মিনিটে দারুণ এক সুযোগ আসে রোনালদোর সামনে। ডান দিক থেকে ফেদেরিকো চিয়েসার নিচু ক্রসে কাছ থেকে বলে ঠিকমতো পা ছোঁয়াতে পারেননি পর্তুগিজ ফরোয়ার্ড।

৩৭তম মিনিটে চিয়েসার ক্রসে কাছ থেকে অ্যারন র‌্যামজির হেড গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে। পরের মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। আলেক্স সান্দ্রোর ক্রসে ছয় গজ বক্সের সামনে দুর্দান্ত হেডে ঠিকানা খুঁজে নেন রোনালদো।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথমে ডি-বক্সের বাইরে থেকে রোনালদোর শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক। এরপর বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে র‍্যামজির ক্রসে ছয় গজ বক্সের সামনে লাফিয়ে হেডে বল জালে পাঠান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

৬৫তম মিনিটে ডি-বক্সে ঢুকে রোনালদোর নেওয়া শট পা দিয়ে ফেরান গোলরক্ষক। পরের মিনিটেই স্কোরলাইন ৩-০ করেন ম্যাককেনি। কর্নারে মাটাইস ডি লিখটের হেড প্রতিপক্ষের একজনের গায়ে লেগে পেয়ে যান যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডার। কাছ থেকে শটে আসরে নিজের চতুর্থ গোলটি করেন তিনি।

২২ ম্যাচে ১৩ জয় ও ছয় ড্রয়ে জুভেন্টাসের পয়েন্ট হলো ৪৫। ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে এসি মিলান দুইয়ে এবং ৫৩ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান শীর্ষে আছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের