,

আফ্রিকায় সন্ত্রাসী হামলায় ইতালির রাষ্ট্রদূত নিহত

news-image

অনলাইন ডেস্ক : ডিআর কঙ্গোতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। আফ্রিকার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর দিয়েছে বিবিসি।

সোমবার পূর্বাঞ্চলীয় প্রদেশ উত্তর কিভুর রাজধানী গোমার উত্তরে বন্দুক হামলার মুখে পড়েন ইতালীয় রাষ্ট্রদূত লুকা আতানাসিও। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।

ডিআর কঙ্গোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গোমার কাছে হামলার মুখে পড়ে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) একটি গাড়িবহর। যার মধ্যে ছিলেন ৪৩ বছর বয়সী আতানাসিও।

গাড়িবহরে থাকা ইতালির সামরিক পুলিশের একজন কর্মকর্তা এবং আরেক ব্যক্তি নিহত হন।

এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন আফ্রিকার দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুইগি দি মাইও। তিনি জানান, কী ঘটনা ঘটেছে সেটি উদ্‌ঘাটনে কোনো ছাড় দেওয়া হবে না।

কর্মকর্তাদের বরাতে ধারণা করা হচ্ছে, ভিরুঙ্গা ন্যাশনালের পার্কের কাছে অপহরণের চেষ্টা থেকে এ হামলার ঘটনা ঘটেছে।

এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, কারা এ হামলা চালিয়েছে। তবে পার্ককে ঘিরে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী ততপর আছে।

ডিআর কঙ্গোর পশ্চিমে সামরিক বাহিনীর সঙ্গে প্রায়ই সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষ ঘটে। ওই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনী।

নিহত আতানাসিও ২০১৭ সালে দেশটিতে ইতালির রাষ্ট্রদূত হন। ২০০৩ সালে তিনি কূটনৈতিক মিশনে যুক্ত হয়েছিলেন। মরক্কো ও নাইজেরিয়াতেও তিনি দায়িত্ব পালন করেন।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু