,

রানে ফিরতে সাকিব চুল ছেঁটেছেন

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাকালীন সময়ে লম্বা চুল রেখেছিলেন। নিষেধাজ্ঞা কাটিয়ে যখন মাঠে ফিরলেন, তখনো এই অলরাউন্ডারকে দেখা গেছে লম্বা চুলে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিবকে দেখা যায় নতুন লুকে।

সম্প্রতি সাকিব নিজেই জানিয়েছেন, একটা বিশ্বাস থেকে চুল ছোট করেছিলেন তিনি।

অবশ্য সাকিবের কথায় বিশ্বাসটা তার নয়। তার বন্ধুদের। সম্প্রতি একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভক্তদের সঙ্গে ফেইসবুক লাইভে যুক্ত হন সাকিব। সেখানে এক ভক্ত তার চুল ছেঁটে ফেলা নিয়ে প্রশ্ন করেন।

সাকিব উত্তরে বলেন, ‘চুল কেটেছি, আমার বন্ধুরা বলেছে এটার জন্য নাকি রান হচ্ছে না। তাদের ধারণা…। তাদের জন্য চুলটা কাটতে হয়েছে আমার।’

আইসিসির নিষেধাজ্ঞা শেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে ক্রিকেটে ফেরেন সাকিব। বল হাতে মোটামুটি ভালো করলেও ব্যাট হাতে তাকে সংগ্রাম করতে হয়েছে।

তবে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে রানে ফেরেন সাকিব। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেছেন। তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলেন ৫১ রানের ইনিংস।

চট্টগ্রাম টেস্টে ইনজুরিতে ছিটকে যাওয়ার আগে দলের প্রথম ইনিংসে ব্যাটিং করেন। ৬৮ রান আসে সাকিবের ব্যাট থেকে। অর্থাৎ বন্ধুদের পরামর্শ মেনে সাফল্য পেয়েছেন সাকিব।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক