,

অন্যের স্ত্রীকে বিয়ে, নাসিরের বিরুদ্ধে জিডি

news-image

অনলাইন ডেস্ক : গত রোববার (১৪ ফেব্রুয়ারি) বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন। এরপর গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) গায়ে হলুদ ও গতকাল শুক্রবার হয়েছে বিবাহোত্তর সংবর্ধনাও। এরই মধ্যে অভিযোগ উঠেছে আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন স্ত্রী তামিমা তাম্মি।

আজ শনিবার দুপুরে রাইসা ইসলাম বাবুনি নামক এক ফেসবুক ব্যবহারকারীর একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেই পোস্টে তামিমার স্বামী রাকিবের পক্ষে দাবি করা হয়েছে, এখনও তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাদের ঘরে রয়েছে ৮ বছর বয়সী একটি মেয়ে সন্তানও।

এ বিষয়ে আইনগত পদক্ষেপও নিয়েছেন তামিমার স্বামী রাকিব হাসান। এই ইস্যু নিয়ে উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেছেন তিনি।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর জিডির তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘নাসিসের স্ত্রীর সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে গত ১৮ ফেব্রুয়ারি একটি সাধারাণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।’

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক