,

মুন্সীগঞ্জে নারীর কংকাল থেকে রহস্য উন্মোচন হল হত্যার!

news-image

মুন্সীগঞ্জ সংবাদদাতা : গত ৫ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক নারীর কংকাল উদ্ধার করে পুলিশ। এরপর পিবিআই মামলাটি গ্রহণ করে তদন্ত শুরু করে। মরদেহ উদ্ধারের এক মাস পর রহস্য উদঘাটন করা হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটি এ তথ্যটি নিশ্চিত করেছে। নিহত কুলসুম বেগম (৩৫) পূর্ব রুশদী গ্রামের আলী আকবর মোড়লের মেয়ে। তিনি পূর্ব হাসাড়গাও গ্রামে বসবাস করছিল। মূল আসামি সুমন শেখও (৩১) একই গ্রামের আলী হোসেনের ছেলে।

জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি দুপুরে শ্রীনগরের আটপাড়া ইউনিয়নের হাসাড়গাঁও গ্রামের জমিতে এক নারীর হাড়, মাথার খুলি, স্যান্ডেল, মাথার ক্লিপ ও ছেড়া কাপরের অংশ পাওয়া যায়। যা দেখে কুলসুমের ছেলে কামরুল তার মায়ের মরদেহ নিশ্চিত করেন। এই ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে ৭ ফেব্রুয়ারি তার ছেলে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলন করে পিবিআই জানিয়েছে, ১৭ জানুয়ারি মায়ের বাসা থেকে নিজ বাসায় যাচ্ছিল কুলসুম। এরপর পরিবারের সদস্যরা তার মোবাইল ফোন বন্ধ পায়। এর আগে তার ছেলে মানিকগঞ্জের সিঙ্গাইর চলে যায় কর্মস্থল যোগ দিতে। কুলসুমের মোবাইল বন্ধ পেয়ে তার আত্বীয় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে।

৫ ফেব্রুয়ারি বিকাল ৩ টার দিকে স্থানীয় গ্রামের এক ব্যক্তি ফোন করে কামরুল হাসানকে জানায় পূর্ব হাসাড়্গাও গ্রামে তার বাবার জমিতে হাড়, মাথার খুলি, স্যান্ডেল, মাথার ক্লিপ ও ছেড়া কাপরের অংশ পাওয়া গেছে। তখন কামরুলের বোন ইসরাত জাহান অরিন লাশের সাথে থাকা এসব দেখে শনাক্ত করে। এরপর বিষয়টি শুনে মানিকগঞ্জ থেকে ঘটনাস্থলে এসে কামরুলও নিশ্চিত করে।

এরপর পিবিআই ৭ ফেব্রুয়ারি এ মামলাটি গ্রহণ করে। গোপন সূত্র ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনায় অভিযুক্ত সুমন শেখকে সনাক্ত করে। ১৮ ফেব্রুয়ারি সকাল ১১ টার দিকে সিরাজদিখান উপজেলার রামকৃষ্ণদি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এসময় উপস্থিত ছিলেন, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ারুল হক, মামলাদ তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য