,

সীমান্তে চীন ও ভারতের সেই রক্তক্ষয়ী সংঘর্ষের ভিডিও প্রকাশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত বছর লাদাখের গালওয়ান উপত্যকায় চীন ও ভারতীয় সেনাদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভারতীয় ২০ সেনা সদস্য নিহত হয়। সেই সংঘর্ষে পাঁচ চীনা সামরিক কর্মকর্তা নিহত হয়েছে বলে জানানো হয়। সেই সংঘর্ষের একটি ভিডিও প্রকাশ করে চীনা কর্তৃপক্ষ। ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

চীনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছে।

ওই পাঁচ কর্মকর্তা ও সেনাকে যথাযথ মর্যাদা দেওয়ার কথা জানিয়েছে চীনা কেন্দ্রীয় সামরিক কমিশন। চীনা সামরিক বাহিনীর পত্রিকা পিএলএ ডেইলি এমন খবর দিয়েছে।

নিহতদের মধ্যে পিএলএ জিংজিয়াংয়ের রেজিমেন্টাল কমান্ডার কিই ফাবো রয়েছেন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বাধীন পিএলএ নেতৃবৃন্দ নিহত কিই ভাবো, চেন হনজুসন, চেন জিয়ানগ্রোং, জিয়াও সিইউন ও ওয়াং জোরানকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সেই সংঘর্ষে চীনের ৩০ সেনা নিহত হয়েছে।কিন্তু বেইজিং তা কখনই স্বীকার করেনি। ১০ ফেব্রুয়ারি এক খবরে ৪৫ চীনা সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস।

 

https://youtu.be/ecfPZVv_iW0

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য