,

মিয়ানমারে বিক্ষোভে পুলিশের গুলিতে আহত তরুণীর মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলিতে এক নারী নিহত হয়েছেন। গত সপ্তাহের শুরুতে রাজধানীর নেপিদোতে বিক্ষোভের সময় তার মাথায় পুলিশের গুলি লেগেছিল।

হাসপাতালের বরাতে বার্তা সংস্থা এএফপি ও বিবিসি এমন খবর দিয়েছে।

২০ বছর বয়সী ওই নারীর নাম মিয়া থট থট খিয়াং। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে– তাজা গুলিতে তিনি আহত হয়েছিলেন।

গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে হটিয়ে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর নিরাপত্তা বাহিনীর ধরপাকড়ে এই প্রথম কোনো মৃত্যুর খবর এসেছে।

গত ৯ ফেব্রুয়ারি সেনাবিরোধী বিক্ষোভে পুলিশ রাবার বুলেট ছুড়লে তা সহিংস হয়ে ওঠে। তখন তাজা গুলিতে আহত অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।

শুক্রবার বেলা ১১টায় মিয়া থট থট খিয়াংয়ের মৃত্যু হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে।

এখন তার মৃত্যুর কারণ নির্ণয়ে পরীক্ষা করে সুরতহাল প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে দেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, আমরা ন্যায়বিচার চাই। নিবিড় পরিচর্যা কেন্দ্রে ওই নারীকে নেওয়ার পর থেকেই হাসপাতাল কর্মীদের ওপর ব্যাপক চাপ এসেছে।

ওই চিকিৎসক আরও বলেন, সেনাবাহিনীর চাপের কারণে অনেক চিকিৎসক হাসপাতাল ছেড়ে চলে গেছেন।

সামরিক বাহিনীর মুখপাত্র ও তথ্যমন্ত্রী জ মিন টুন চলতি সপ্তাহে ওই নারীর গুলিবিদ্ধ হওয়ার খবর নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

আহত হওয়ার পর থেকে প্রতিরোধ আন্দোলনের প্রতীক হয়ে ওঠেন শিয়া থট থট খিয়াং। বিক্ষোভকারীদের বড় বড় ব্যানারে তার ছবি দেখা গেছে। তারা ন্যায়বিচার দাবি করেন।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য