,

নিউজিল্যান্ডগামী ক্রিকেটারদের ভ্যাকসিন বৃহস্পতিবার

news-image

স্পোর্টস ডেস্ক : ভ্যাকসিন নিয়েই নিউজিল্যান্ড সফরে যাবেন জাতীয় দলের ক্রিকেটাররা, এ খবর জানা হয়েছে আগেই। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড যাবার কথা টাইগারদের। তার আগেই হবে ক্রিকেটারদের ভ্যাকসিনেশন।

কিন্তু কারা নেবেন ভ্যাকসিন? এখনও যে দলই ঘোষণা হয়নি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সোমবার গণমাধ্যমকে জানিয়েছেন, দুই-একদিনের মধ্যে নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করা হবে।

এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল নিজে ভ্যাকসিন নেয়ার সময় জানিয়েছেন, তারা বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটারদের বিশেষ ব্যবস্থায় ভ্যাকসিন দেবেন। তবে কাউকে জোরাজুরি করা হবে না। মানে বোর্ডের পক্ষ থেকে কোন চাপ থাকবে না।

তবে পাপন জানিয়েছেন, নিউজিল্যান্ড সফরে যারা যাবে, তাদের প্রায় অর্ধেক এরই মধ্যে ভ্যাকসিন নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। নিশ্চয়ই আজ সে আগ্রহীদের সংখ্যা আরও বেড়েছে।

এদিকে বোর্ডের পক্ষ থেকে আবারও জানিয়ে দেয়া হয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নিউজিল্যান্ডগামী জাতীয় দলের ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়া হবে। একই দিন থেকে সব ক্রিকেটারের ভ্যাকসিন দেয়ার কাজ শুরু হলেও কেবলমাত্র যারা নিউজিল্যান্ড সফরে যাবেন, তারা অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন নিতে পারবেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক