,

চতুর্থ ধাপরঙ পৌর নির্বাচনে ভোট পড়েছে ৬৫.৬৮ শতাংশ

news-image

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকারের চলমান পৌরসভা নির্বাচনের চতুর্থ দফায় দেশের ৩৪ জেলার ৫৫ পৌরসভায় গড় ভোট পড়েছে ৬৫ দশমিক ৬৮ শতাংশ।

সোমবার নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান। রবিবার চতুর্থ ধাপে ৫৫ টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ইসির নির্বাচন পরিচালনা শাখা জানিয়েছে, চতুর্থ ধাপে মেয়র পদে ১৪ লাখ ৫৪ হাজার ৪৮০ জনের ভোটাধিকার প্রয়োগের সুযোগ ছিল। কিন্তু ভোট দিয়েছেন ৯ লাখ ৫৫ হাজার ২৪০ জন। অর্থাৎ এ ধাপে ভোট পড়েছে ৬৫ দশমিক ৬৮ শতাংশ।

চতুর্থ ধাপে সবচেয়ে বেশি ভোট পড়েছে বরিশালের বানারীপাড়ায়, ৯২ দশমিক ৬০ শতাংশ। আর সবচেয়ে কম ভোট পড়েছে চট্টগ্রামের পটিয়ায়, ৪৬ দশমিক ০৭ শতাংশ।

এ ধাপের নির্বাচনে চট্টগ্রামের পটিয়ায় নির্বাচনী সহিংসতায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

পৌরসভা নির্বাচনে প্রথম দফায় ২৩ পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণে গড়ে ৬৫.০৬ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভায় ইভিএম ও ব্যালটে ভোট পড়েছে ৬১.৯২ শতাংশ। তৃতীয় ধাপে ব্যালটে ৬২ পৌরসভায় ভোট পড়েছে ৭০ শতাংশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য