,

আরো ২ দিন বাড়লো সু চি’র রিমান্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারর ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে আরও দুইদিন রিমান্ডে রাখা হবে। আজ সোমবার যুক্তরাজ্যেভিত্তিক সংবাদমাধ্যম সিজিটিএনের এক খবর থেকে এ তথ্য জানা গেছে। আজ সু চির রিমান্ড শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আইনজীবী খিন মুং জ রাজধানী নেপিডোর আদালতের একজন বিচারকের বরাত দিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, তার রিমান্ডের মেয়াদ ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

এর আগে ধারণা করা হচ্ছিল, রিমান্ড শেষে শুনানির জন্য আজ সোমবার সু চিকে আদালতে হাজির করা হবে। তার আইনজীবী বলেন, ‘আমরা আমাদের পাওয়ার অব অ্যাটর্নির চিঠি দিতে এবং জেলা জজের সঙ্গে আলোচনা করতে এখানে এসেছি। তার বক্তব্য অনুযায়ী, রিমান্ডের মেয়াদ ১৭ তারিখ পর্যন্ত, আজ না।’

এদিকে গতকাল রোববার দেশটির সেনাবাহিনী জানায়, সাতজন বিরোধী প্রচারকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তারা খ্যাতিমান বলে ব্রিটিস সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস নামের একটি পর্যবেক্ষক গোষ্ঠীর মতে, মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৪০০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অধিকাংশই রাতে অভিযান চালিয়ে রাতে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, সু চিসহ অন্য নেতাদের গ্রেপ্তারে বিক্ষোভ বাড়ছে দেশটিতে। এ অবস্থায় দেশজুড়ে ফেসবুকসহ অন্যান্য সেবা বন্ধ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। গত সোমবার সকালে মিয়ানমারের ক্ষমতাসীন ‘ন্যাশনাল লিগ অফ ডেমোক্র্যাটিক পার্টির মুখপাত্র মায়ও নায়ান্ট জানান, সু চি, প্রেসিডেন্ট উইন মিন্ট ও অন্য নেতাদের আটক করে সেনাবাহিনী।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু