শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপেক্ষা করতে হবে আর একদিন : পূর্ণিমা

news-image

বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা। নাম ‘মুন্সিগিরি’। এটি নির্মাণ করবেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। চলতি মাসেই এর শুটিং শুরুর কথা রয়েছে।

পূর্ণিমা বলেন, ‘সারাবিশ্বে এখন ওটিটির কাজের চাহিদা বাড়ছে। বাংলাদেশেও দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে। ওটিটি একটা সময়োপযোগী মাধ্যম। সময়ের সঙ্গে তাল মেলাতে আমিও এই মাধ্যমে কাজ করতে যাচ্ছি। তাছাড়া নির্মাতা অমিতাভ রেজার কাজ প্রসঙ্গে নতুন করে কিছু বলার নেই। বরাবরই তার কাজের ধরন অন্যরকম। সব মিলিয়ে আশা করি, দারুণ একটি কাজ হবে।’

এদিকে, নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন এই অভিনেত্রী। ছবির কাজের সবশেষ খবর জানতে চাইলে পূর্ণিমা বলেন, ‘ছবির শুটিং প্রায় শেষ। এ বছরই পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হবে। আর করোনা পরিস্থিতি ঠিক হলে চলতি বছরই ছবিটি মুক্তি পাবে বলে জেনেছি।’

পূর্ণিমার উপস্থাপনায় আগামী ৬ মার্চ থেকে দেশ টিভিতে শুরু হচ্ছে সেলিব্রিটি শো ‘পূর্ণিমার আলো’। অনুষ্ঠানটি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি সেলিব্রিটি শো, শোবিজের জনপ্রিয় ও গুণী শিল্পীদের নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। অনুষ্ঠানে আরও কিছু চমক আছে। আমি এখনই সব বলতে চাই না। আর একদিন অপেক্ষা করতে হবে। আগামীকাল একটি সংবাদ সম্মেলন আছে। সেখানে আয়োজকরা অনুষ্ঠানটির নানা বিষয় নিয়ে কথা বলবে।’

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ