,

‘শুধু কোচ-অধিনায়ক না, জবাব চাইব সবার কাছেই’

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয়সারির দলের বিপক্ষে শক্তিশালী দল নিয়েও ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ। মুমিনুল হকের নেতৃত্বাধীন দলটির এমন ছন্নছাড়া পারফরম্যান্সে হতাশ দেশের ক্রিকেট বিশ্লেষক, ক্রিকেটপ্রেমীসহ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারাও।

ঢাকা টেস্টে ২৩১ রান তাড়ায় ১৭ রানে পরাজয়ের পর ক্ষোভ প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

রোববার মিরপুর শেরেবাংলায় সাংবাদিকদের সঙ্গে আলাপে পাপন বলেন, টপঅর্ডারে আমাদের নামকরা যেসব ব্যাটসম্যান আছেন তাদের কী বলে দিতে হবে টেস্টে কীভাবে ব্যাটিং করতে হবে? এগুলো তো বলে দেওয়ার কথা না। আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ের পর বেশি কিছু বলতে চাইনি। কিন্তু আজকে আপনাদের আমি বলছি- এর পরিবর্তন করতে হবে, অবশ্যই পরিবর্তন করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের সামগ্রিক যে পরিকল্পনা…একটা ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই যে, আমাদের বোলারদের মধ্যে স্পিনারদের চেয়ে পেসাররা ভালো। সাকিবকে বাদ দেন। এছাড়া স্পিনার কয়টা আমাদের? দুই-তিনজন কিন্তু আমাদের অনেক ভালো পেসার আছে।

বিসিবি সভাপতি আরও বলেন, এমনিতেও তো পাঁচটা পেসার আছে। কেন খেলছে না? চট্টগ্রামে খেলার কথা ছিল খেলে নাই। এখানেও অন্তত দুইজন খেলবে আমাকে নিশ্চিত করেছিল। কিন্তু খেলে নাই, কেন? আমাকে তো বলা হচ্ছে খেলবে। পরে তো দেখি নামছে না। শুধু কোচ, অধিনায়ক না, পরাজয়ের জন্য সবার কাছেই জবাব চাইব।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের