,

মাত্র ৬ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড চ্যাম্পিয়ন লিভারপুল!

news-image

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে হারলো চ্যাম্পিয়ন লিভারপুল। লেস্টার সিটির বিপক্ষে খেলার দ্বিতীয়ার্ধের ৬ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড লিভারপুলের গোলপোস্ট। খেলায় এগিয়েও থেকেও ৩-১ ব্যবধানে হেরেছে অলরেডরা।

শনিবার লেস্টারের ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে স্বাগতিকদের কাছে হেরে শিরোপা দৌড় থেকে প্রায় ছিটকে গেছে গত আসরের চ্যাম্পিয়নরা। কেননা লিগে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের পার্থক্য হয়ে দাঁড়িয়েছে ১০ পয়েন্ট। তার মধ্যে আবার দুই ম্যাচ বেশি খেলেছে লিভারপুল।

ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলছিল লিভারপুল। প্রথমার্ধে গোল না পেলেও বিরতি থেকে ফিরে এগিয়ে যায় লিভারপুল। ৬৭তম মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন মোহামেদ সালাহ।

এরপরই সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে লেস্টার। সুযোগটা তারা পেয়ে যায় ৭৮তম মিনিটে। জেমস ম্যাডিসনের গোলে সমতায় ফেরে লেস্টার। আর এর পরই এক ঝড়। ৮১তম মিনিটে জেমি ভার্ডির গোলে এগিয়ে যায় ব্রেন্ডন রজার্সের শিষ্যরা। এর ৪ মিনিট পরেই ব্যবধানটা ৩-১ করেন হার্ভে বার্নস।

এ জয়ে লিগে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছে লেস্টার সিটি। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৪৬। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক