,

১০০ উইকেটে দ্রুততম মিরাজ

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্যারিয়ারে ১০০ উইকেটের মাইলফলক ছুঁলেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এই মাইলফলক ছুঁতে দেশের হয়ে রেকর্ড গড়লেন ২৩ বছর বয়সী তারকা।

বাংলাদেশের হয়ে দ্রুততম ১০০ টেস্ট উইকেট শিকারি বোলার এখন মিরাজ। এর আগে যে রেকর্ডের মালিক ছিলেন তাইজুল ইসলাম। সাকিব আল হাসানকে পেছনে ফেলে রেকর্ডটি গড়েছিলেন তাইজুল।

২৪ টেস্ট খেলে মিরাজ পূর্ণ করলেন উইকেটের সেঞ্চুরি। তাইজুলের লেগেছিল ২৫ টেস্ট। সাকিব শততম উইকেট শিকারে সময় নিয়েছিলেন ২৮ টেস্টে।

২৩ ম্যাচে ৯৮ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্ট খেলতে নেমেছিলেন মিরাজ। অর্থাৎ মাইলফলক থেকে ছিলেন মাত্র ২ উইকেট দূরে।

উইকেটশূন্য প্রথম দিনের পর দ্বিতীয় দিন সকালে এনক্রুমা বনারকে ফিরিয়ে তার উইকেট সংখ্যা হয় ৯৯। প্রথম ইনিংস ওই একটিই উইকেট। শনিবার তৃতীয় দিনে শেন মোজলিকে ফিরিয়ে শিকার হলো ১০০।

বাংলাদেশের হয়ে ১০০ টেস্ট উইকেট নেওয়ার প্রথম কৃতিত্ব মোহাম্মদ রফিকের। ক্যারিয়ারের শেষ টেস্টে দুই উইকেট নিয়ে উইকেটের সেঞ্চুরি পূরণ করেছিলেন বাংলাদেশের স্পিন কিংবদন্তি। টেস্ট ক্যারিয়ার শেষ করেন তিনি ৩৩ টেস্টে ১০০ উইকেট নিয়ে।

বাংলাদেশের হয়ে ১০০ টেস্ট উইকেট শিকারি বোলার এই চারজনই। সব মিলে দ্রুততম ১০০ উইকেটের বিশ্ব রেকর্ড জর্জ লোম্যানের। ১৮৯৬ সালে ১৬ টেস্টে ১০০ উইকেট নিয়ে রেকর্ডটি গড়েছিলেন ইংলিশ পেসার।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক