,

পদত্যাগ করলেন টোকিও অলিম্পিক প্রধান

news-image

স্পোর্টস ডেস্ক : প্রবল বিতর্কের জন্ম দেওয়া টোকিও অলিম্পিক আয়োজক কমিটির প্রধান ইয়োশিরো মোরি পদত্যাগ করেছেন। দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণার সময় আবারো তিনি নারীদের প্রতি অশোভন মন্তব্যের জন্য ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন।

অলিম্পিক আয়োজক কমিটির শুক্রবারের এক বিশেষ বৈঠকে এই ঘোষণা দেন ৮৩ বছর বয়সী জাপানের সাবেক প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমার অনুপযুক্ত মন্তব্য বড় ধরনের সমস্যা তৈরি করেছে। আমি দুঃখিত। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টোকিও অলিম্পিকের সফল আয়োজন।

করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে যাওয়া এই টুর্নামেন্ট শুরুর মাত্র পাঁচ মাস আগে পদত্যাগ করলেন ২০০০ থেকে ২০০১ পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী থাকা মোরি।

চলতি মাসের শুরুর দিকে অলিম্পিক কমিটির এক বৈঠকে তিনি বলেছিলেন, নারীরা বেশি কথা বলে এবং বৈঠকে বেশি নারী পরিচালক থাকলে ‘সময় বেশি লাগে।’ এতে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে। তাকে বরখাস্ত করার দাবি ওঠে।

তবে, মোরির জায়গায় কে দায়িত্বে আসবেন তা এখনও পরিষ্কার নয়।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক