,

আজ অবসরের ঘোষণা দেবেন রাজ্জাক-নাফীস

news-image

স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে আসছেন আব্দুর রাজ্জাক এবং শাহরিয়ার নাফীস।

আজ শনিবার দুপুর ১২টার দিকে শের-ই-বাংলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে তাদের অবসরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)।

গতকাল শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব জানিয়েছে, স্বনামধন্য দুই ক্রিকেটারের খেলা ছাড়ার দিনে তাদের অবদানের কথা তুলে ধরা হবে।

রাজ্জাক ইতিমধ্যে নির্বাচক প্যানেলের তৃতীয় সদস্য হিসেবে কাজ শুরু করে দিয়েছেন। নাফীস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের ম্যানেজার হিসেবে নিয়োগ পেতে চলেছেন। তাই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিতে হচ্ছে তাদের।

বাংলাদেশের হয়ে ১৩ টেস্টের ২০ ইনিংসে ২৮ উইকেট নিয়েছেন রাজ্জাক। ১৫৩ ওয়ানডেতে নিয়েছেন ২০৭ উইকেট। ৩৪টি টি-টোয়েন্টিতে তার শিকার ৪৪টি।

এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৭ ম্যাচে ৬৩৪, আর ‘লিস্ট-এ’ ক্রিকেটে ২৮০ ম্যাচে ৪১২ উইকেট নিয়েছেন।

অন্যদিকে শাহরিয়ার নাফীস ২৪ টেস্টে ২৬.৩৯ গড়ে করেছেন ২২৬৮ রান। ১টি সেঞ্চুরির (১৩৮) পাশে আছে ৭টি ফিফটি। ৭৫ ওয়ানডেতে করেছেন ২২০১ রান। গড় ৩১.৪৪, স্ট্রাইক রেট ৬৯.৪৯। ৪টি সেঞ্চুরির পাশাপাশি আছে ১৩টি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ ১২৩ রান। একমাত্র টি-টোয়েন্টি খেলে রান করেছিলেন ২৫।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের