,

৩০০–এর নিচে ক্যারিবীয়দের আটকাতে চান জায়েদ

news-image

স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্টের প্রথম দিনটা ৫ উইকেটে ২২৩ রান তুলে শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৭৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করা ক্যারিবীয় ব্যাটসম্যান এনক্রুমা বোনার বলেছেন, তাঁদের চাওয়া ৩৫০ রান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে ৩০০ রানের মধ্যেই বেঁধে ফেলতে চান বাংলাদেশের মিডিয়াম পেসার আবু জায়েদ। প্রথম দিনের খেলা শেষে এমন প্রত্যাশার কথায় জানিয়েছেন ২ উইকেট নেওয়া এই পেসার।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ খেলা হয়েছে পুরো ৯০ ওভার। মিরপুরে কোনো টেস্টের প্রথম এক দিনে এর চেয়ে কম রান কখনো হয়নি। ওয়েস্ট ইন্ডিজ যেমন ভালো করতে পারেনি, বাংলাদেশও নিতে পেরেছে মাত্র ৫ উইকেট।

জায়েদ মনে করেন, প্রথম দিন শেষে সাম্যাবস্থায় আছে ম্যাচ। তবে নিজেদের এগিয়ে নিতে ক্যারিবীয়দের ৩০০ রানের নিচেই আটকাতে চান জায়েদ, ‘আপনি যদি স্কোরকার্ড দেখেন, ৯০ ওভারে ২২৩ করেছে এই উইকেটে। ম্যাচ এখন ৫০-৫০ দুই দলের জন্যই। অবশ্যই আমাদের টেস্ট জেতা প্রয়োজন। আমি মনে করি ওদের ২৭০ থেকে ৩০০–এর মধ্যে আউট করা উচিত।’

আজকের ম্যাচ দিয়ে প্রায় এক বছর পর টেস্ট দলে ফিরেছেন জায়েদ। ১৮ ওভার বল করে ৪৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তুলনামূলক বিবেচনা করলে তাঁকে সফলই বলতে হবে। এর জন্য সতীর্থদের ধন্যবাদ দিয়েছেন জায়েদ, ‘এ জন্য ধন্যবাদ জানাব সৌরভ ভাই (মুমিনুল হক) ও শান্তকে (নাজমুল হোসেন)। কারণ, ওরা বল খুব ভালো মেনটেইন (যত্নআত্তি) করেছে। বল যে চকচকে রইল তাতে আমাদের স্পিনাররাও বড় কারণ।’

তবে মিরপুরের উইকেট থেকে খুব একটা সাহায্য পাওয়া যায়নি বলে জানালেন জায়েদ, ‘যে রকম আশা করেছিলাম, ও রকম ছিল না। উইকেট এখনো ফ্ল্যাট আছে। আমার কাছে মনে হয় আমরা যে রকম আশা করেছিলাম, উইকেট ওই রকম না। আরও সময় লাগবে উইকেটে টার্ন পেতে এবং আমরা যেটা আশা করছি তা পেতে।’

উইকেট থেকে সুবিধা না পেলেও জায়েদ কার্যকারিতা দেখিয়েছেন নিজগুণে। আজ তাঁর বোলিংয়ের লাইন-লেংথ ভালো ছিল। সেদিকেই নজর রেখেছিলেন বলে জানান জায়েদ, ‘আমার পেসটা একটু কম। আমি যখন বোলিং করি, তখন আমার মাথায় থাকে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে হলে আমাকে ভালো লেংথ এবং ভালো লাইনে বোলিং করতে হবে। এ ছাড়া আমার কাছে দ্বিতীয় কোনো সুযোগ নেই। আমি এটাই মাথার মধ্যে রেখে বোলিং করি।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের