,

এবার সাকিবের পর ছিটকে গেলেন সাদমান

news-image

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে পরাজয়ের গ্লানি নিয়ে ঢাকায় ফেরার পরই মিলেছিল দুঃসংবাদটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

প্রথম টেস্টের দ্বিতীয় দিনে পাওয়া বাম ঊরুর ইনজুরির কারণে তাকে ছাড়াই দ্বিতীয় ম্যাচটি খেলতে হবে টাইগারদের। শুধু সাকিব একা নন, দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়ে গেলেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলামও।

আজ (বুধবার) ম্যাচের আগের দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়েছে, ঢাকা টেস্টে খেলতে পারবেন না ২৫ বছর বয়সী সাদমান। তিনি এখন বায়ো বাবল থেকে বেরিয়ে গেলেও থাকবেন বিসিবির মেডিকেল টিমের সার্বক্ষণিক তত্ত্বাবধানে।

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন ফিল্ডিং করার সময় বাজেভাবে পড়ে গিয়ে নিতম্বে ব্যথা পান সাদমান। এরপর থেকে বেশ কয়েকবার মাঠের বাইরে আসা-যাওয়ার মাধ্যমে ম্যাচের বাকি সময়টা ফিল্ডিং করেন তিনি।

সেই ইনজুরি থেকে বেশ ভালোভাবেই রিকভারি করছেন সাদমান। তবে বিসিবির মেডিকেল টিম কোনো ঝুঁকি নিতে চাইছে না। তাই তাকে দ্বিতীয় টেস্টের দল থেকে বাইরে রাখা হচ্ছে।

সাকিব আল হাসানের বদলে স্কোয়াডে সৌম্য সরকারকে অন্তর্ভুক্ত করা হলেও, সাদমানের বদলি খেলোয়াড়ের বিষয়ে কোনো তথ্য জানায়নি বিসিবি। যার মানে দাঁড়ায়, দ্বিতীয় টেস্টে তামিম ইকবালের সঙ্গে ইনিংসের সূচনা করতে দেখা যেতে পারে সাইফ হাসানকে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা