,

সাকিব ভাই থাকলে আমাদের অনেক ভালো হতো: মিরাজ

news-image

স্পোর্টস ডেস্ক : ঊরুর চোটে চট্টগ্রাম টেস্টের শেষ তিন দিনই দর্শক হয়ে ছিলেন সাকিব আল হাসান। টানা চার দিন দাপট দেখানোর পরও শেষ দিনে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটা হেরে যায় বাংলাদেশ। শেষ দিনে সাকিবের অভাবটা হারে হরে টের পেয়েছে টাইগাররা। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া মিরপুর টেস্ট থেকে তো ছিটকেই পড়েছেন সাকিব।

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ মনে করেন, ঘুরো দাঁড়ানোর লড়াইয়ে সাকিব থাকলে মানসিকভাবে অনেক এগিয়ে থাকতেন তারা।

মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘সাকিব ভাই থাকলে আমাদের অনেক ভালো হতো। হয়তো আমাদের ভুলগুলো কম হতো এবং আমরা আত্মবিশ্বাসটা আরো বেশি পেতাম।’

চট্টগ্রামে প্রথম ইনিংসে ৪৩০ রান করে ১৭১ রানের লিড নিয়েছিল স্বাগতিকেরা। পরে ৮ উইকেটে ২২৩ রানে ঘোষণা করে দ্বিতীয় ইনিংস। তাতে সফরকারীদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৯৫ রানের। যা কাইল মেয়ার্সের ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্যভাবে পেরিয়ে যায় উইন্ডিজ। তুলে নেয় ৩ উইকেটের জয়।

সাকিবসহ মোট চার স্পিনার নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। ইনজুরিতে পড়ায় সাকিব তো প্রথম ইনিংসে ৬ ওভার বল করার পর আর হাত ঘোরাতে পারেননি।

তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মিরাজকে অকার্যকর করে ফেলেন অভিষিক্ত মেয়ার্স। চতুর্থ ইনিংসে ডাবল সেঞ্চুরি করে যিনি গড়েছেন বিশ্ব রেকর্ড।

মিরাজ সেই ম্যাচে প্রসঙ্গ টেনে বলেন, ‘শেষ ম্যাচে সাকিব ভাই ইনজুরি হয়ে যাওয়াতে আমাদের টিমের ওপর অনেক বেশি প্রভাব পড়েছে। তার বোলিংটা আমাদের টিমের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। হয়তো সাকিব ভাই থাকলে আমরা আরো ভালোমতো কামব্যাক করতে পারতাম।’

সাকিব অবশ্য মাঠের বাইরে থেকেই নানাভাবে দলকে অনুপ্রাণিত করে গেছেন। কিন্তু মাঠে একজন সাকিব আল হাসানের না থাকা তো অনেক বড় ক্ষতি।

‘তিনি মাঠে থাকলে হয়তো স্পিনারদের বিভিন্ন রকম ইনফরমেশন দিতেন এবং তিনি নিজেও ভালো বোলিং করতেন। দুর্ভাগ্যবশত আমরা সাকিব ভাইকে মিস করেছি ওই ম্যাচটাতে, ইনজুরি হয়ে যাওয়াতে। এটা আসলে আমাদের জন্য অনেক ব্যাড লাক ছিল।’- বলছিলেন মিরাজ।

ক্যারিবীয়রা সিরিজে ১-০ তে এগিয়ে। মিরপুরে ড্র করলেই সিরিজ জিতে যাবে দলটি। তবে বাংলাদেশ চায় ঘুরে দাঁড়াতে। কিন্তু সাকিব যে নেই।

মিরাজ বলেন, ‘যেহেতু মিরপুর মাঠে খেলা, সাকিব ভাই ছাড়া আমরা খেলব। অবশ্যই সাকিব ভাই থাকলে আমাদের অনেক ভালো হতো। হয়তো আমাদের ভুলগুলো কম হতো এবং আমরা আত্মবিশ্বাসটা আরো বেশি পেতাম।’

সাকিব না থাকায় স্পিনারদের দায়িত্ব নেওয়ার তাগিদ চট্টগ্রামে সেঞ্চুরি ও দুই ইনিংস মিলে ৮ উইকেট নেওয়া মিরাজের, ‘যেহেতু সে (সাকিব) নাই, আমরা মনে করি আমাদের স্পিনারদের দায়িত্ব নিতে হবে। আমি আছি, তাইজুল ভাই আছে, নাঈম আছে। আমাদের তিনজনের ওপর বেশি দায়িত্ব থাকবে।’

যোগ করেন, ‘আমরা চেষ্টা করব, ভালো জায়গায় বল করার জন্য। যেন আমরা ওদেরকে সহজে না খেলতে দিই, এটা আমরা স্পিনাররা চেষ্টা করব।’

 

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান