,

বাংলা শিখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধান সভার নির্বাচন নিয়ে ভারতে শুরু নানা প্রচারণা। এবার তৃণমূল কংগ্রেসকে হটিয়ে পশ্চিমবঙ্গের মসনদও দখল করার জন্য মরিয়া বিজেপি। এজন্য অবাঙালি তকমা ঘোচাতেও তৎপর গেরুয়া শিবির। এছাড়া খবর বেরিয়েছে, এ অঞ্চলের ভোটারদের মন জয় করার জন্য বাংলা শিখছেন ভারতের প্রধানমন্ত্রী। এ খবর জানিয়েছে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম দৃষ্টিভঙ্গি।

খবরে বলা হয়, মোদিকে বাংলা ভাষা শেখানোর জন্য ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবনে একজন ‘শিক্ষক’ নিয়োগ করা হয়েছে।

একদিকে যেমন ভাষাশিক্ষা চলছে, অন্যদিকে মোদি স্বয়ং রবীন্দ্রনাথের শরণাপন্ন হয়েছেন। সাজগোজে পরিপাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাড়ি-গোঁফ বরাবরই নিখুঁতভাবে ট্রিম করা থাকে। কিন্তু লকডাউনের সময়কালে দেখা যাচ্ছে, দেশটির প্রধানমন্ত্রীর দাড়ি ও গোঁফের দৈর্ঘ্যই বেড়েছে। মাথার পেছনের চুলও লম্বা হয়েছে। অনেকেই বলছেন উনি রবীন্দ্রনাথকে কপি করতে চাইছেন।

ভারতীয় সোশ্যাল মিডিয়াজুড়ে দাবি করা হচ্ছে, বাঙালির মন পেতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি রাখছেন প্রধানমন্ত্রী। এমনকি রবীন্দ্রনাথ ও মোদীর ছবি পাশাপাশি বসিয়ে দাড়ির তারতম্যও বুঝিয়ে দেওয়া হয়েছে, যেখানে দু’জনের দাড়ি প্রায় একইরকম দেখাচ্ছে।

বিধান সভার নির্বাচনের আগে এটি যে, বাঙালি আবেগকে কাজে লাগানোর গেরুয়া শিবিরের প্রয়াস তা অস্বীকার করার কোনো উপায় নেই।

এদিকে ভারতের সংসদে তৃণমূল কংগ্রেসের এমপি সৌগত রায়ও সরাসরি এ দাবি করেন। তিনি বলেন, ‘বাংলাকে বোঝার চেষ্টা নেই। রবীন্দ্রনাথ সাজার চেষ্টায় বড় দাড়ি রাখছেন (ভারতের) প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি)।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি