,

গাবতলী সেতু হবে আট লেনের, ঢাকা-আরিচা মহাসড়ক ১০ লেন

news-image

নিজস্ব প্রতিবেদক : গাবতলী থেকে নবীনগর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়ক (ঢাকা-আরিচা মহাসড়ক) ১০ লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, গাবতলী সেতুকে আট লেনের করা হবে, যা বাংলাদেশের প্রথম কোনো আট লেনের সেতু হবে।

আজ মঙ্গলবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাভারের আমিনবাজার এলাকায় চার লেনবিশিষ্ট সালেহপুর সেতু-২’র নির্মাণকাজ উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, গাবতলী থেকে নবীনগর পর্যন্ত মহাসড়ক ১০ লেনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। ইতোমধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এখন বিনিয়োগকারী প্রতিষ্ঠান নির্বাচনের কাজ চলমান। এখানে আরো একটি বিষয় রয়েছে, গাবতলী সেতুটি অত্যন্ত ব্যস্ত সেতু। এই সেতুটি খুব একটা ভালো অবস্থানে নেই। এটিকে আমরা সাজাতে চাই। সে কারণে বাংলাদেশের প্রথম আট লেনের সেতু হতে যাচ্ছে এই গাবতলী সেতু এবং সেটাও প্রক্রিয়াধীন। আমরা অনতিবিলম্বে কাজ শুরু করব।

তিনি বলেন, নবীনগর থেকে পাটুরিয়া পর্যন্ত মহাসড়ককে জাপানের অর্থায়নে জিটুজি ভিত্তিতে চার লেনে উন্নীত করা হবে। এ লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। এ ছাড়া, সাভার এলাকায় মহাসড়কের ওপর যেসব বাজার রয়েছে, সেসব বাজারের যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা সাভারবাসীর জন্য আনন্দের খবর। আর চার লেন, আট লেন মহাসড়ক কোনো কাজে আসবে না, যদি আমরা সড়কের ব্যবস্থাপনা দক্ষতা বাড়াতে না পারি বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু