,

নিউজিল্যান্ড সফরে ছুটি চান সাকিব আল হাসান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে খেলতে পারছেন না টাইগার তারকা সাকিব আল হাসান। এবার পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়ে আবেদন করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এ ব্যাপারে বিসিবির পরিচালক জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘আগামী মাসে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ছুটির আবেদন করেছে সাকিব। বিসিবি এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। পারিবারিক কারণে সে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিতে চাচ্ছে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে কুঁচকিতে চোট পেয়েছিলেন সাকিব। সেই চোট কাটিয়ে টেস্ট সিরিজে মাঠেও ফিরেছিলেন তিনি। সম্প্রতি নতুন করে আবার চোটে আক্রান্ত হন তিনি। গত শুক্রবার বাঁ পায়ের ঊরুতে চোট পান তিনি। এমআরআই রিপোর্টে নতুন চোট ধরা পড়ে।

এদিকে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর শুরু হবে মার্চের মাঝামাঝি সময় থেকে। সিরিজের প্রথম ওয়ানডে ২০ মার্চ থেকে। পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। সিরিজের প্রথম ওয়ানডে হবে ডানেডিনে, দ্বিতীয়টি হবে ক্রাইস্টচার্চে আর শেষটি হবে ওয়েলিংটনে।

আসন্ন সফরে ২৮ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরের দুই টি-টোয়েন্টি হবে ৩০ মার্চ ও ১ এপ্রিল। প্রথম ম্যাচটি হবে হ্যামিল্টনে, দ্বিতীয়টি নেপিয়ারে, শেষটি অকল্যান্ডে।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক