,

নাটকীয় জয় পেল বার্সেলোনা

news-image

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় শ্বাসরুদ্ধকর ম্যাচে নাটকীয়ভাবে জয় পেয়েছে বার্সেলোনা। রোববার রাতের ম্যাচটিতে রিয়াল বেটিসের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে মেসির দল। এটা লিগে বার্সার টানা ষষ্ঠ জয়।

বেটিসের বিপক্ষের এই ম্যাচের সেরা একাদশে নামানো হয়নি লিওনেল মেসি ও ফ্রাঙ্ক ডি ইয়ংকে। কাতালানদের হতাশ করে ৩৮ মিনিটে লিড নেয় বেতিস। গোল করেন বোর্গা ইগলেসিয়াস। প্রথমার্ধে চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি বার্সেলোনা। এভাবেই গোলশূন্যভাবে বিরতিতে যায় কোম্যানের শিষ্যরা।

বিরতির পর খেলতে নামেন মেসি। ম্যাচের ৫৯ মিনিটে কাতালান সমর্থকদের ভয়কে জয় করেন আর্জেন্টাইন এই তারকা। প্রিয় তারকার গোলে উচ্ছ্বাসে মেতে উঠে সমর্থকরা। ৬৮ মিনিটে আবারো উৎসব বার্সা শিবিরে। তবে, এবার নিজেদের কল্যাণে নয়। আত্মঘাতী গোল করেন ভিক্টর রুইজ। লিড পায় বার্সেলোনা।

নিজের ভুলকে ফুলে পরিণত করতে বেশি সময় নেননি রুইজ। ৭৫ মিনিটে নাবিল ফেকিরের ফ্রি কিকে চমৎকার গোল করে বেতিসকে ২-২ গোলের সমতা উপহার দেন ৩২ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডার।

ড্র’য়ের পথেই যাচ্ছিলো ম্যাচ। তবে, তা হতে দেননি ত্রিনকাও। সমানে সমান লড়াইয়ে ৮৭ মিনিটে ব্যবধান গড়েন ২১ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড।

বার্সার জার্সি গায়ে নিজের ১৭তম ম্যাচে এসে প্রথম গোল করলেন তিনি। তাতে বার্সেলোনাও পেল স্বস্তির এক জয়।

আর এই জয়ে ২১ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। ১৯ ম্যাচ থেকে ৫০ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক