,

ম্যাচ হেরে যা বললেন টাইগার অধিনায়ক

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট চরম অনিশ্চয়তার খেলা। চট্টগ্রাম টেস্ট যেন তারই উদাহরণ। প্রথম চার দিন ম্যাচ নিয়ন্ত্রণে রেখেও শেষ দিনে পাত্তা পেল না টাইগাররা। কায়েল মায়ার্সের অতিমানবীয় ডাবল সেঞ্চুরির ওপর ভর করে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ক্যারবীয়রা।

ম্যাচ শেষে টাইগার কাপ্তান মুমিনুল হক বলেন, ‘এভাবে হেরে যাওয়া আসলেই অবিশ্বাস্য। কিন্তু এটাই গোল বলের খেলা। ক্রিকেটে অবিশ্বাস্য অনেক কিছুই হয়ে যায়। প্রত্যাশায় ছিল না এমন কিছু হবে। আমার কাছে মনে হয় বোলাররা ভালো জায়গায় বল করতে পারেনি। ওদের দুই ব্যাটসম্যান (কাইল মায়ারস ও এনক্রুমাহ বোনার) খুব ভালো ব্যাটিং করেছে।’

পুরো ম্যাচের প্রথম চারদিন পুরোপুরি আধিপত্য ছিল বাংলাদেশের। তাই মুমিনুলের মনে একবারের জন্যও আসেনি পরাজয়ের চিন্তা, ‘কোনো সময়ই আমার কাছে মনে হয়নি (হেরে যাব)। আমরা প্রথম ইনিংসে ভালো খেলেছি, গত চারদিন দাপট দেখিয়েছি। আজ শেষের দিকে ম্যাচটা হেরে গেছি। আমি চিন্তাও করিনি শেষদিকে ম্যাচটা হেরে যাব।’

ম্যাচ হারলেও নির্দিষ্ট কাউকে দোষ দেয়ার পক্ষে নন টাইগারদের টেস্ট অধিনায়ক। তার কথা, ‘যখন দল হারবে, তখন নির্দিষ্ট করে দোষ দিতে পারবেন না। দল হারা মানে সবাই হারা, দল জেতা মানে সবাই জেতা। আমার কাছে এমন কিছু বোধগম্য হয় না (পরাজয়ের নির্দিষ্ট কোনো কারণ আছে)। দল যখন হেরেছে, সবাই একসাথে হেরেছি।’

চট্টগ্রামের এ পরাজয় ভুলে এখন ঢাকার ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথাই ভাবছেন মুমিনুল। তিনি বলেন, ‘অবশ্যই (ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করতে হবে)। ম্যাচ হারলে তো ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করতেই হবে। সে হিসেবে ব্যাটিং বলেন, বোলিং বলেন বা ফিল্ডিং- সবকিছু নিয়েই ভাবতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক