শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ বছর কারাভোগ শেষে মুক্তি পেলেন আল জাজিরার সাংবাদিক

news-image

অনলাইন ডেস্ক : মিসরের কারাগার থেকে মুক্তি পেলেন কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক মাহমুদ হুসেইন। বিনা বিচারে তাকে চার বছর আটক করে রেখেছিল দেশটির সরকার। এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে বন্দী করা হয়েছিল এ মিসরীয় নাগরিককে। গতকাল শনিবার তিনি মুক্তি পেয়ে পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন।

আল জাজিরা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তেফা সৌগ এক বিবৃতিতে বলেছেন, ‘মোহাম্মদ হুসেইনের এই মুক্তি সংবাদমাধ্যমের স্বাধীনতার পথে একটি মাইলফলক, পরীক্ষিত ও অণুপ্রেরণার মুহূর্ত।’

তিনি বলেন, ‘মাহমুদ হোসেনের মুক্তিকে স্বাগত জানাচ্ছে আল জাজিরা নেটওয়ার্ক। আমরা মনে করি, কেবল পেশাদারিত্বের জন্য কোনো সাংবাদিক যাতে এমন ভোগান্তির শিকার না হন।’

মোস্তেফা সৌগ বলেন, ‘তিনি পরিবারের সঙ্গে মিলিত হচ্ছেন, এতে আমরা খুবই সন্তুষ্ট। তার জীবন থেকে চারটি বছর কেড়ে নেওয়া হয়েছে এবং তার মৌলিক অধিকার হরণ করা হয়েছে।’ মাহমুদ দ্রুত সুস্থ হয়ে উঠবেন, অতীতের অগ্নিপরীক্ষা কাটিয়ে উঠতে পারবেন এবং তার অসাধারণ পেশাদারিত্বের নতুন অধ্যায় শুরু করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন আল জাজিরা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক।

গতকাল শনিবার সকালে মাহমুদের মেয়ে ফেসবুক পোস্টে লিখেছেন, বাবাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তে আল্লাহর শুকরিয়া আদায় করছি। বাবা আজ বাড়িতে এসেছেন।

উল্লেখ্য, আরবি ভাষার বিভিন্ন খবরের চ্যানেলে বহু বছর কাজ করে ২০১০ সালে আল জাজিরা অ্যারাবিকে পূর্ণকালীন সাংবাদিক হিসেবে যোগ দেন তিনি। এর আগে মাহমুদ সেখানে প্রদায়ক হিসেবেও কাজ করেছেন।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা