,

সেঞ্চুরির পথে মমিনুল, বাংলাদেশের লিড ৩২০

news-image

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে চালকের আসনে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট ১৪৯ রান নিয়ে লাঞ্চে গেছে টাইগাররা। ১২৭ বলে ৮৩ রানে অপরাজিত আছেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক।

এই ইনিংসে মমিনুল মেরেছেন ৯টি দৃষ্টিনন্দন চার। অধিনায়ককে সঙ্গ দিচ্ছেন লিটন দাস (৩৮)।

৩ উইকেট ৪৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে টাইগাররা। এরপর ব্যক্তিগত ১৮ রানে মুশফিকুর রহীমকে ফিরিয়েছেন রাকিম কর্নওয়াল। মুশির বিদায়ের পর পঞ্চম উইকেটে লিটন দাসকে নিয়ে অবিচ্ছিন্ন ৭৬ রানের জুটি গড়েছেন মমিনুল।

বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৪৩০ রান সংগ্রহ করে। এরপর ক্যারিবীয়রা প্রথম ইনিংসে অলআউট হয় ২৫৯ রানে। প্রথম ইনিংসে ১৭১ রানে এগিয়ে থাকায় মমিনুলদের লিড এখন ৩২০, হাতে রয়েছে আরো ৬ উইকেট।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক