,

৩০০ ছাড়ালো বাংলাদেশের লিড

news-image

চট্টগ্রাম টেস্টের লাগাম নিজেদের হাতে তুলে নিয়েছে বাংলাদেশ। এরইমধ্যে স্বাগতিকদের লিড ৩০০ ছাড়িয়ে গেছে।শনিবার (৬ ফেব্রুয়ারি) এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৩২ রান। লিড ৩০৩ রানের। ৭৪ রান নিয়ে ব্যাট করছেন অধিনায়ক মুমিনুল হক। সঙ্গী লিটন ব্যাট করছেন ৩১ রান নিয়ে।

তৃতীয় দিনে দ্রুত ৩ উইকেট হারানোর পর হাল ধরেছিলেন মুমিনুল ও মুশফিক। চতুর্থ দিনের শুরুটাও দুজনে ভালোই করেছিলেন। খেলছিলেন সাবলীলভাবে। কিন্তু দিনের দশম ওভারে মুশি ক্যারিবীয় স্পিনার কর্নওয়ালের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নিলে ভাঙে তাদের ৪০ রানের জুটি। আউট হওয়ার আগে মুশফিক করেন ১৮ রান।

তবে মুশির বিদায়ের পর লিটনকে নিয়ে পঞ্চাশ ছাড়ানো জুটি গড়ে দলকে বড় লিড এনে দেওয়ার পথে অনেকটা এগিয়ে গেছেন মুমিনুল। তুলে নিয়েছেন চতুর্দশ টেস্ট ফিফটিও।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৩০ রানের বিশাল সংগ্রহের জবাবে ২৫৯ রানে শেষ হয় উইন্ডিজের প্রথম ইনিংস।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক