,

বল হাতেও মিরাজের ভেলকি, টাইগারদের বিশাল লিড

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম সেশনে বাংলাদেশ দলের স্পিন ঘূর্ণিতে নাকানিচুবানি খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যতিক্রম ছিলেন মিডলঅর্ডার ব্যাটসম্যান জার্মেইন ব্ল্যাকউড। হাল ধরে সমানে ব্যাট চালিয়ে গেছে।

দ্বিতীয় সেশনে এসেও ব্যাটে রান পাচ্ছিলেন। তাকে কাবু করতে ব্যর্থ হচ্ছিলেন তাইজুল-মেহেদীরা।

ব্ল্যাকউডের সঙ্গে চমৎকার জুটি গড়ে ৪২ রানে আউট হয়েছেন টেলএন্ডার ব্যাটসম্যান জসুয়া দা সিলভা।

ব্ল্যাকউড- সিলভা জুটিতে ফলোঅন এড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেটে ২৩২ রান তোলার পরও ফলোঅন এড়ায় সফরকারীরা।

ব্ল্যাকউডের ব্যাটে বাংলাদেশের স্কোর ছোঁয়ার স্বপ্ন দেখছিল সফরকারীরা। তবে সে আশা অনেকটা ক্ষীণ করে দেন মিরাজ। তার লেন্থ বলে খোঁচা দিতে গিয়ে সামনেই দাঁড়িয়ে থাকা লিটন দাসের হাতে ধরা পড়েন ব্ল্যাকউড।

আর ব্ল্যাকউড চলে যাওয়ার পর ব্যাটিং বিপর্যয়ে পড়েছে উইন্ডিজ। মিরাজের আঘাতে আউট হয়েছেন লেজের ব্যাটসম্যান কেমার রোচ। রানের খাতাই খুলতে পারেননি তিনি। এতেই মন ভরেনি সেঞ্চুরিয়ানের। তার পরের শিকার রাহকিম কর্নওয়াল। ২ রান করে মিরাজের ঘূর্ণিজাদুতে পরাস্ত হয়ে সরাসরি বোল্ড হল কর্নওয়াল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ উইকেটে ২৫৯ রান তুলেছে ক্যারিবীয়রা। সে হিসাবে ফলো অন এড়িয়ে বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৭১ রানে পিছিয়ে উইন্ডিজ। বাংলাদেশ এখন তাকিয়ে কত দ্রুত বাকি ১ উইকেট ফেলে দেওয়া যায়।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের