,

মেসি-গ্রিজমানে বিলবাও–বাধা পার বার্সার

news-image

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার চলতি মৌসুমের শুরুটা ছিল একদম যাচ্ছে তাই। শিরোপা পুনরুদ্ধারের মিশনে খেলতে নেমে পয়েন্ট টেবিলের ১০ নম্বরেও নেমে গিয়েছিল তারা। তবে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ক্লাবটি, উঠে গেছে তালিকার ২ নম্বর স্থানে।

রোববার রাতে ক্যাম্প ন্যুতে লা লিগার ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও। যথেষ্ট কঠিন ম্যাচ, নিঃসন্দেহে। দুই সপ্তাহ আগে এই বিলবাওয়ের কাছেই সুপারকোপার ফাইনালে হেরেছিল বার্সেলোনা।

কিন্তু মেসি-গ্রিজমানের কাঁধে চড়ে এবার বিলবাও–বাধা পার হয়েছে তারা। ম্যাচটা জিতেছে ২-১ গোলে। ফ্রি-কিক থেকে চোখজুড়ানো এক গোল করেছেন লিওনেল মেসি। অন্য গোলটা আতোয়ান গ্রিজমানের। ওদিকে জর্দি আলবা বিলবাওকে উপহার দিয়েছেন আত্মঘাতী এক গোল।

এখন চিরপ্রতিদ্বন্দ্বী ও বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে টপকে লিগের দ্বিতীয় দল বার্সেলোনা। অন্যদিকে শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

চলতি বছরে গত ২৬ দিনের মধ্যে তৃতীয়বার বিলবাওয়ের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। আগের দুই ম্যাচে একটি করে জিতেছিল দুই দল। ফলে ম্যাচটি মোটেও সহজ ছিল না বার্সেলোনার জন্য। তবে নেতিবাচক ফল আসতে দেননি মেসি, গ্রিজম্যান, উমতিতিরা। যার সুবাদে ঘরের মাঠে টানা দশম জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা।

ম্যাচের শুরুতেই গোলের দারুণ সুযোগ আসে মেসির সামনে। পঞ্চম মিনিটে গড়া সেই আক্রমণ অল্পের জন্য সেটি ঠেকিয়ে দেন বিলবাও গোলরক্ষক। এর মিনিট দশেকের মধ্যে আবারও দারুণ এক সম্ভাবনা জাগিয়েছিলেন মেসি। কিন্তু বল চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

তবে ২০ মিনিটের সময় আর শেষ রক্ষা হয়নি। ডি-বক্সের খানিক বাইরে ফ্রি কিক পেয়েছিল বার্সেলোনা। মেসির এই মরণঘাতী শট ঠেকাতে প্রায় সবধরনের প্রস্তুতিই নিয়েছিল বিলবাও। এমনকি পোস্ট ঘেঁষেও দাঁড়িয়ে যান এক খেলোয়াড়। কিন্তু গোলরক্ষক ও সেই খেলোয়াড়কে ফাঁকি দিয়েই বল জালে জড়ান মেসি।

প্রথমার্ধে আর হয়নি কোনো গোল। সুযোগ পেয়েছিলেন ওসুমানে দেম্বেলে। তবে পারেননি গোলের পরিণত করতে। দ্বিতীয়ার্ধে ফিরে চার মিনিটের মধ্যেই বার্সা ডিফেন্ডার আলবার ভুলে সমতায় ফেরে বিলবাও। বাম দিকে আসা রাউল গার্সিয়ার ক্রস ঠেকাতে পা এগিয়ে দিয়েছিলেন আলবা, তার পায়ে লেগেই বল চলে যায় জালের ভেতরে।

এই গোলের বদৌলতেই এক পয়েন্ট পাওয়ার সম্ভাবনা জাগিয়ে তোলে বিলবাও। ম্যাচের সময় গড়াচ্ছিল দ্রুত কিন্তু গোল আসছিল না আর। অবশেষে ৭৪ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন গ্রিজম্যান। দেম্বেলের পাস ধরে মিনগেসা ডান দিক থেকে বাড়ান গ্রিজম্যানের উদ্দেশ্যে। নিখুঁত ফিনিশিংয়ে দলের জয় নিশ্চিত করেন গ্রিজমান।

এ জয়ের পর ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে গেছে বার্সেলোনা। সমান ম্যাচে সমান ৪১ পয়েন্ট রয়েছে রিয়ালেরও। তবে গোল ব্যবধানে রিয়ালের চেয়ে এগিয়ে রয়েছে বার্সেলোনা। এ দুই দলের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে সবার ওপরে অ্যাটলেটিকো মাদ্রিদ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের