,

মহাত্মা গান্ধীর মৃত্যুদিবসে হত্যাকারীর ছবি পোস্ট, নিন্দার ঝড়

news-image

অনলাইন ডেস্ক : মহাত্মা গান্ধীর মৃত্যুদিবসে বিস্ফোরক টুইট করে বিতর্ক উসকে দিলেন কঙ্গনা রানাউত। প্রশ্ন উঠেছে তার কাণ্ডজ্ঞান নিয়ে। কেউ কেউ বলছেন, শুধু প্রচারের জন্যই তার যত কীর্তি।

১৯৪৮ সালের ৩০ জানুয়ারি নাথুরাম গডসের গুলিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী। আর তার প্রয়াণ দিবসেই কি-না নাথুরামের সমর্থনে টুইট করলেন কঙ্গনা।

গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে বরাবরই উল্টো পথে হাঁটায় বিশ্বাসী কঙ্গনা। তার সেই সাহসিকতাকে উদযাপনও করেন অনুরাগীরা। কিন্তু এবার তিনি যা করলেন, তাতে প্রশংসা তো দূর, তীব্র কটাক্ষের শিকার হতে হল। মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানানোর ধারে-কাছে না গিয়ে কংগ্রেস সরকারের নিন্দা এবং নাথুরাম গডসের তারিফ শোনা গেল কঙ্গনার গলায়।
এদিন তিনি টুইট করেন, “প্রতিটা গল্পের তিনটা দিক রয়েছে। আমার, আপনার ও সত্যের। একজন ভালো কথক যেমন সব স্বীকার করে না, তেমন সব লুকিয়েও রাখে না। সেই জন্যই আমাদের পাঠ্যবইগুলো কোনো কাজের নয়। কেবল নানা ধরনের ব্যাখ্যায় ভর্তি।”

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য