,

ব্যতিক্রমী সিনেমায় ববি

news-image

বিনোদন ডেস্ক : অনেক দিন পর নতুন ছবির ঘোষণায় সামনে এলো ইয়ামিন হক ববির নাম। একাধিক নারী কেন্দ্রিক সিনেমার এ নায়িকাকে দেখা যেতে পারে ব্যতিক্রমী এক আয়োজনে।

নতুন এ ছবির নাম ‘রণযুদ্ধ’। পরিচালনা করবেন সাতজন পরিচালক, ছবির নায়কও সাতজন। তবে গতানুগতিক নায়ক-নায়িকা নির্ভর নির্মাণ নয় এটি। এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের জন্ম ইতিহাস।

জানা গেছে, এ ছবিতে সাত বীরশ্রেষ্ঠর চরিত্রে অভিনয় করবেন সাতজন নায়ক। এখন পর্যন্ত কেউ চূড়ান্ত না হলেও বীরাঙ্গনা চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন ববি।

ছবির সাত পরিচালকের মধ্যে রয়েছেন কাওসার আহমেদ, সানী সানোয়ার, রাশিদ পলাশ, গৌতম কৈরী ও সাকিব সনেট।

এর মধ্যে লিখিত চুক্তিও হয়েছে ‘ওয়ানওয়ে’ নায়িকার সঙ্গে। ববি এখন প্রস্তুতি নিচ্ছেন চরিত্রটি আয়ত্তে আনার।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, “এমন একটি ছবিতে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়া উচিত। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শুটিং। হাতে খুব বেশি সময়ও নেই। তাই দিনের বেশির ভাগ সময় পাণ্ডুলিপির পেছনেই ব্যয় করছি। মুক্তিযুদ্ধের বেশ কিছু ছবিও দেখছি।”

ববির সর্বশেষ উল্লেখযোগ্য রিলিজের মধ্যে রয়েছে শাকিব খানের বিপরীতে ‘নোলক’। ছবিটি ২০১৯ সালের ঈদুল আজহায় মুক্তি পায়। এ ছাড়া তার হাতে রয়েছে ‘আকবর’-সহ একাধিক ছবি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য