,

অনুশীলনে ফিরলেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : ড্রেসিংরুম থেকে সবার পরে মাঠে ঢুকলেন। কিন্তু মাঠে নামলেন ব্যাটিংয়ের সব প্রস্তুতি নিয়ে। সাকিব আল হাসানের এই ছবি দেখে স্বস্তি পেতেই পারেন ক্রিকেটভক্তরা। ২৫ জানুয়ারি তৃতীয় ওয়ানডে ম্যাচে বোলিংয়ের সময় কুঁচকির চোটে পড়েন সাকিব। এরপর প্রথমে ২৪ ও পরে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের পর সাকিবের স্ক্যান করা হয়। সেখানে তেমন কোনো সমস্যা ধরা পড়েনি। তবু ঝুঁকি না নিয়ে দুই দিন বিশ্রাম নিয়ে আজ সাকিব ফিরেছেন জাতীয় দলের অনুশীলনে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় দলের ম্যাচের আবহে অনুশীলনে যোগ দেওয়ার আগে নিজেই কিছুক্ষণ নেটে ব্যাটিং অনুশীলন করেন। ব্যাটিংয়ে নামার আগে অবশ্য বেশ কিছুক্ষণ ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর সঙ্গে কথা বলেন সাকিব। সাকিবকে প্যাড, থাই প্যাড পরা অবস্থায় মাটিতে শুইয়ে কী যেন পরীক্ষা করেন ক্যালেফাতো। কোনো সমস্যা না থাকাতেই হয়তো সাকিবকে ব্যাটিং করতে যেতে দেন জাতীয় দলের ফিজিও।

নেটে কিছুক্ষণ নেট বোলারদের স্পিন খেলে গা ছাড়িয়ে নেন। পরে সাকিবের ব্যাটিং অনুশীলনে বোলিং করতে যোগ দেন তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ। এরপর একটু স্বাচ্ছন্দ্য বোধ করলে নেট থেকে যোগ দেন মাঝমাঠে হওয়া ম্যাচ পরিস্থিতির অনুশীলনে। সেখানেও পেস বোলিং, স্পিন বোলিং সামলান সাকিব।

ঘণ্টাখানেক ব্যাটিং অনুশীলন শেষে মাঠ ছাড়ার আগে আবার ফিজিওর সঙ্গে কথা বলতে দেখা যায় সাকিবকে। বোঝা যাচ্ছিল, সাকিব চোট নিয়ে এখনো বেশ সতর্ক। চোট থেকে ফেরার পর প্রথম অনুশীলন সেশন বলে কথা! তাই হয়তো বোলিং, ফিল্ডিং না করে হালকা মেজাজে ব্যাটিং অনুশীলন করেই ফিরে গেলেন ড্রেসিংরুমে।

তবে যতক্ষণ মাঠে ছিলেন, মজা করার সুযোগ হাতছাড়া করেননি সাকিব। সাকিব যখন নেটে ব্যাটিং করছিলেন, তামিম ইকবাল ও নাজমুল হোসেনরা মাঝের উইকেটে ব্যাটিং অনুশীলন করছিলেন। তখন আবার পয়েন্টে ফিল্ডিং করছিলেন মুশফিকুর রহিম। ফিল্ডিংয়ে কিছুটা দুর্বল মুশফিককে গুরুত্বপূর্ণ জায়গা পয়েন্টে ফিল্ডিং করতে দেখে রসিকতা করতে ছাড়েননি সাকিব, ‘মুশফিকুর রহিম পয়েন্টে ফিল্ডিং করেছে, এমন দিনও দেখতে হলো!’ মুশফিকও সাকিবের কথা শুনে হেসে ওঠেন, ‘কী করব! বল তো আসে না।’

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক